ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

হ্যাজার্ডকে নিয়ে অস্বস্তিতে রিয়াল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:৫৬, ৬ নভেম্বর ২০২১
হ্যাজার্ডকে নিয়ে অস্বস্তিতে রিয়াল
এডেন হ্যাজার্ড

দীর্ঘদিন ধরে ইনজুরিতে থাকা তারকা মিডফিল্ডার এডেন হ্যাজার্ডকে নিয়ে মোটেই স্বস্তিতে নেই রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি।

৩০ বছর বয়সী বেলজিয়ান এই অধিনায়ক রিয়ালের শেষ আটটি ম্যাচে বদলী বেঞ্চে ছিলেন। মূল দলে জায়গা পাওয়াটা তার প্রাপ্য হলেও শতভাগ ফিট না হওয়ায় আনচেলত্তি বাধ্য হয়েই হ্যাজার্ডকে মূল একাদশের বাইরে রেখেছেন। বিষয়টি হ্যাজার্ডকেও হতাশ করে তুলেছে। ২০১৯ সালে ক্লাব রেকর্ড চুক্তিতে চেলসি থেকে মাদ্রিদে যোগ দিয়েছিলেন হ্যাজার্ড।

রায়ো ভায়োকানোর বিপক্ষে লা লিগার ম্যাচকে সামনে রেখে এক সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেছেন, ‘হ্যাজার্ড মোটেই খুশী নন। তার প্রতিভা আছে, অনুশীলনেও ভাল করছে। দলে প্রতি তার প্রতিশ্রুতিরও কমতি নেই। মূল একাদশে তার খেলাটা প্রাপ্য।’

Advertisement

১১ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে রিয়াল প্রতিবেশী সোসিয়েদাদের থেকে এক পয়েন্ট পিছিয়ে লা লিগা টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে। যদিও সোসিয়েদাদের থেকে এক ম্যাচ কম খেলেছে আনচেলত্তির দল। ২০ পয়েন্ট নিয়ে ভায়োকানোর অবস্থান ষষ্ঠ স্থানে।

আনচেলত্তি বলেছেন, ‘হ্যাজার্ড মূল একাদশের দ্বারপ্রান্তে রয়েছে। আমিও বিষয়টি নিয়ে অনেক চিন্তা করেছি। মূল বিষয় হচ্ছে হ্যাজার্ডের নিজের উপর আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে হবে। তার বিষয়টি আমি বুঝতে পারছি। বদলী বেঞ্চে বসে থাকাটা সকলের জন্য সহজ নয়।’

এদিকে হ্যামস্ট্রিং ইনজুরি কাটিয়ে দুইমাস পর অনুশীলনে ফিরেছেন আরেক তারকা ফরোয়ার্ড গ্যারেথ বেল। ভায়োকানোর বিপক্ষে দলে না থাকলেও ওয়েলসের হয়ে আসন্ন দুটি বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে জাতীয় দলে ডাক পেয়েছেন বেল। যে কারনে রিয়াল ছেড়ে ওয়েলসে যোগ দিচ্ছেন বেল। আনচেলত্তি বলেছেন, গুরুত্বপূর্ণ হচ্ছে বেল ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন। দুই মাস খুব একটা কম সময় নয়।

বেলারুস ও বেলজিয়ামের বিপক্ষে বাছাইপর্বের ম্যাচের একটিতেও যদি বেল খেলার সুযোগ পান তবে সেটা হবে তার জন্য জাতীয় দলের জার্সি গায়ে শততম ম্যাচ।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!