ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

ভারত-আফগানিস্তান ম্যাচ পাতানো বলে সন্দেহ শোয়েবের

টি-২০ বিশ্বকাপ, ২০২১
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:৫৬, ৭ নভেম্বর ২০২১
ভারত-আফগানিস্তান ম্যাচ পাতানো বলে সন্দেহ শোয়েবের
শোয়েব আখতার

বরাবরই ভারতের প্রশংসা করে এলেও এবারের টি-২০ বিশ্বকাপে অনুষ্ঠিত সর্বশেষ ভারত-আফগানিস্তান ম্যাচ নিয়ে দূর্নীতির সন্দেহ প্রকাশ করেছেন পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার শোয়েব আকতার।

শুক্রবার পাকিস্তানের চ্যানেল জিও টিভির ক্রিকেটভিত্তিক এক অনুষ্ঠানে শোয়েব বলেন, ‘৯০ শতাংশ মানুষ বিশ্বাস করে ভারত-আফগানিস্তান ম্যাচ পাতানো ছিল।’

‘জশনে ক্রিকেট’ নামের ওই অনুষ্ঠানে ভারত-আফগানিস্তান ম্যাচ নিয়ে কথোপকথনে শোয়েব আখতার এভাবেই ম্যাচটির ব্যাপারে সন্দেহ প্রকাশ করেন।

আজ গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হচ্ছে আফগানিস্তান ও নিউজিল্যান্ড। আফগানরা ভারতের সঙ্গে শেষ ম্যাচে বিশাল ব্যবধানে হারার ফলে রান রেটে সুবিধাজনক অবস্থানে পৌঁছে গেছে বিরাট কোহলির দল। ফলে ভারতের পক্ষে সেমিফাইনালে চলে যাওয়াও সহজ হয়ে গেছে। ভারতের সামনে এখন একমাত্র প্রতিপক্ষ নামিবিয়া।

ভারতের বিপক্ষে ম্যাচে আফগান অধিনায়কের নেওয়া কিছু সিদ্ধান্তের জন্যই মূলত শোয়েবদের এই সন্দেহ। আফগানদের সবসময়কার অভ্যেস মতন টসে জিতেও আগে ব্যাটিং না করা, মোহাম্মদ নবীর স্পিনবান্ধব আবহাওয়ার সাফাই, কিন্তু স্পিনার হয়েও নিজেই এক ওভারের বেশি বল না করাকে সন্দেহের পিছনে যুক্তি হিসেবে দেখছেন অনেকে।

তবে সেমিফাইনালে বা ফাইনালে উঠে প্রতিপক্ষ হিসেবে ভারতকে পেলেও পাকিস্তান তাদেরকে ভয় পায় না বলে দাবি করেছেন শোয়েব আকতার।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!