ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

খেলা চলার সময় গ্যালারিতে প্রেম নিবেদন, অতঃপর... (ভিডিও)

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:০৪, ১১ ডিসেম্বর ২০২১
খেলা চলার সময় গ্যালারিতে প্রেম নিবেদন, অতঃপর... (ভিডিও)
ছবি: সংগৃহীত

দ্য অ্যাশেজ টেস্ট সিরিজ মানেই অস্ট্রেলিয়া আর ইংল্যান্ডের কাছে সর্বোচ্চ মর্যাদার লড়াই। দুই দেশের দর্শকদের মাঝে এই সিরিজ সবসময়ই বাড়তি উত্তেজনা ছড়ায়। তবে এরই মাঝে অন্যরকম এক নিদর্শন দেখালেন দুই দেশের প্রেমিক যুগল। খেলার মাঠে শত্রু হলেও ঠিকই গ্যালারিতে প্রেম করে ফেললেন তারা।

চলতি ব্রিসবেন টেস্টেই আগেরদিন গ্যালারিতে দুই দলের সমর্থকদের মাঝে তুমুল মারামারি হয়েছে। ১৩ জনকে মাঠ থেকে বহিস্কার করা হয়েছে। তাদের বিচারও হবে। পরের দিনই এই উত্তাপের বিপরীতে দেখা গেছে ভিন্ন দৃশ্য।

মাঠের বাইরে যখন দুই দেশ একে অপরের বিরুদ্ধে লড়াইয়ে ব্যস্ত, তখন গ্যালারিতে দেখা গেল ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার দুই সমর্থকের অদ্ভুত মিলন। শুক্রবার টুইটারে অস্ট্রেলীয় এক ব্যক্তি সেই ঘটনার ভিডিও প্রকাশ করেছেন।

Advertisement

সেই ভিডিওতে দেখা যায়, ইংলিশ সমর্থক রব তার অস্ট্রেলীয় বান্ধবী ন্যাটের উদ্দেশে বলছেন, ‘খুব ছোট করে সুন্দর ভাবে তোমাকে একটা কথা বলব। চার বছর হয়ে গেছে। এবার কি তুমি আমাকে বিয়ে করবে?’

ন্যাট প্রাথমিক ভাবে হকচকিয়ে গেলেও রাজি হতে সময় নেননি। সঙ্গে সঙ্গেই তিনি রবকে জড়িয়ে ধরেন এবং চুম্বন করেন। এরপর রব তাকে কোলে তুলে নেন। পুরো গ্যালারি তখন এই যুগলের উদ্দেশ্যে চিৎকার করতে থাকে এবং করতালির মাধ্যমে তাদেরকে অভিনন্দন জানায়। 

পরে একটি চ্যানেলকে ন্যাট বলেছেন, ‘এ রকম কিছু আমি একেবারেই প্রত্যাশা করিনি। রীতিমতো চমকে গেছি।’ এদিকে নিজেদের পরিচয় এবং প্রেমকাহিনীর শুরু নিয়ে রব বলেন, ‘চার বছর আগে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে একটা ম্যাচ দেখতে গিয়ে ওর সঙ্গে আলাপ হয়েছিল। তারপর থেকেই প্রেম।’

 

 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!