ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আরো লম্বা সময়ের জন্য ছিটকে গেলেন আর্চার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:১২, ২২ ডিসেম্বর ২০২১
আরো লম্বা সময়ের জন্য ছিটকে গেলেন আর্চার
জোফরা আর্চার

দীর্ঘদিন ধরে ক্রিকেটের বাইরে আছেন ইংলিশ তারকা পেসার জোফরা আর্চার। এবার সেই সময়টা আরো দীর্ঘ হলো। কনুইয়ের অস্ত্রোপচারের কারণে ফিরে আসার বদলে আরো লম্বা সময় ক্রিকেটের বাইরে থাকতে হবে তাকে।

ইংল্যান্ডের এই গতি তারকাকে দলে না পেয়ে অনেকদিন ধরেই ভুগছে ইংল্যান্ড। সেই ভোগান্তি বাড়ছে আরো। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর নিশ্চিত করেছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

সংবাদ বিজ্ঞপ্তিতে ইসিবি লিখেছে, ‘ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড নিশ্চিত করছে যে লন্ডনে ১১ ডিসেম্বর (শনিবার) জোফরা আর্চারের ডান কনুইয়ে তার ২য় অস্ত্রোপচার সম্পন হয়েছে। এতে জানা গেছে তার ডান কনুইয়ে লম্বা সময় ধরে স্ট্রেস ফ্র্যাকচার ছিল।’

Advertisement

সেখানে আরো বলা হয়েছে, ‘সে কবে ক্রিকেটে ফিরতে পারবে তা সময় বলে দিবে। তবে জোফরা শীতে ইংল্যান্ডের বাকি থাকা কোন সিরিজেই অংশ নিতে পারবে না।’

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারি-মার্চে ভারত সফরে ইনজুরিতে পড়েন আর্চার। জুলাই মাসে কাউন্টি দিয়ে আবারো ক্রিকেটে ফিরেছিলেন। কিন্তু পুরনো ইনজুরির কারণে আগস্টে আবারো মাঠের বাইরে ছিটকে পড়েন তিনি।

তখনই জানা গিয়েছিল, চলতি বছর আর মাঠে ফেরা হচ্ছে না আর্চারের। আপাতত আশা ছিল আগামী বছরের মার্চে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট দিয়ে আবারো মাঠে ফিরবেন এই পেসার। তবে এবার সেটি দীর্ঘায়িত হলো আরো। 

ইনজুরির কারণে চলতি বছর অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপ খেলতে পারেননি আর্চার। এমনকি চলমান অ্যাশেজ সিরিজে ইংল্যান্ডের দুর্দশার বিপক্ষে লড়াইয়ে বড় ভরসা হতে পারতেন তিনি। তবে আপাতত নিজেকে সারিয়ে তুলতেই মনোযোগ দিতে হবে এ পেসারকে।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!