ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আজ মারিয়াদের সংবর্ধনা

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১২:৫৬, ৩০ ডিসেম্বর ২০২১
আজ মারিয়াদের সংবর্ধনা
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল (ফাইল ছবি)

ভারতকে হারিয়ে এবারের সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ। দেশকে গর্বের উপলক্ষ এনে দেওয়া মারিয়া মান্দাদের দলকে আজ (বৃহস্পতিবার) সংবর্ধনা দেওয়া হবে।

সবার আগে নারী ফুটবলারদের সংবর্ধনা দিচ্ছে বসুন্ধরা গ্রুপ। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা হলে এই সংবর্ধনা অনুষ্ঠিত হবে।

নারী ফুটবল লিগে বসুন্ধরা কিংসের দল রয়েছে। লিগে টানা দুইবার অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বসুন্ধরা কিংস। সাফ অনূর্ধ্ব-১৯ নারী দলে কিংসের অনেক ফুটবলার রয়েছে। তবে বসুন্ধরা গ্রুপ পুরো দলকেই সংবর্ধনা দিচ্ছে।

Advertisement

সাম্প্রতিক সময়ে ফেডারেশন কাপকে ঘিরে বসুন্ধরা কিংসের সঙ্গে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের স্নায়ুযুদ্ধ চলছে। তবে এই স্নায়ুযুদ্ধের বাইরে থাকছেন নারী ফুটবলাররা।

এ বিষয়ে জাকির হোসেন চৌধুরী বলেন, ‘সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল দল বসুন্ধরা গ্রুপের সংবর্ধনা গ্রহণ করবে। নারী ফুটবলারদের এই সংবর্ধনা ফুটবল ফেডারেশন ও মহিলা ফুটবল কমিটি অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছে।’ 

এছাড়া বাংলাদেশ ফুটবল ফেডারেশনও (বাফুফে) মারিয়াদের আলাদাভাবে সংবর্ধনা দেবে। সেই দিনক্ষণ অবশ্য এখনো ঠিক হয়নি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!