এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ১৩৪ রান। প্রথম ইনিংসে ৩২৮ রানে অল আউট হয়েছে নিউজিল্যান্ড। টাইগাররা পিছিয়ে আছে ১৯৪ রানে।
বাংলাদেশের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয়। দুজনে দেখে শুনে সাবধানী শুরু করেন। উদ্বোধনী জুটিতে তারা যোগ করেন ৪৩ রান। নেইল ওয়াগনারের বলে তার হাতেই ক্যাচ দেওয়ার আগে সাদমান করেন ২২ রান।
.png)
এরপর কিউইদের আর কোনো সুযোগ দেননি জয় ও নাজমুল হোসেন শান্ত। দেখেশুনে দুজনই ইনিংস এগিয়ে নিতে থাকেন। এর ধারাবাহিকতায় ৯০ বলে হাফ সেঞ্চুরি পুরন করেন শান্ত। তার কিছু পরেই ১৬৫ বলে ক্যারিয়ারের প্রথম অর্ধশতকের দেখা পান জয়ও।
এর আগে ৫ উইকেটে ২৫৮ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে নিউজিল্যান্ড। শুরুতেই রাচীন রবীন্দ্রকে ফেরান শরিফুল ইসলাম। কাইল জেমিসন, টিম সাউদি ও নেইল ওয়াগনারের কাউকেই দুই অঙ্কের ঘরে রান করতে দেননি মেহেদী মিরাজ। এই অফ স্পিনার তাদের ফেরান যথাক্রমে ৬, ৬ ও ০ রানে।
এক প্রান্ত আগলে রেখে ৯৭ বলে অর্ধশতক তুলে নেন হেনরি নিকোলস। মুমিনুল হকের বলে শেষ উইকেট হিসেবে আউত হওয়ার আগে তিনি খেলেন ৭৫ রানের ইনিংস। বাংলাদেশের হয়ে শরিফুল ও মিরাজ তিনটি, মুমিনুল দুটি ও এবাদত হোসেন একটি উইকেট শিকার করেন।