গতকাল সকালে হঠাৎ করেই পারিবারিক কারণ দেখিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কথা জানান ৩০ বছর বয়সী রাজাপাকসে। তার এই সিদ্ধান্তে বিস্মিত শ্রীলংকার ক্রিকেট।
নিজের অবসর নিয়ে শ্রীলংকা ক্রিকেট বোর্ডকে দেয়া চিঠিতে রাজাপাকসে লিখেছেন, ‘আমি নিখাদ একজন ক্রিকেটার, একজন স্বামী হিসেবে নিজের পরিস্থিতি বিচার করেছি। তারপরই পিতৃত্ব এবং অন্যান্য পারিবারিক কারণে আমি এই অবসর গ্রহণের সিদ্বান্ত নিয়েছি।’
.png)
রাজাপাকসের অবসরে অবাক হয়েছেন মালিঙ্গাও। তাই রাজাপাকসেকে অবসরের সিদ্বান্তের বিষয়ে পুনরায় ভাবতে বলেছেন মালিঙ্গা।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে মালিঙ্গা লিখেন, আন্তর্জাতিক অঙ্গনে নিজের দেশের প্রতিনিধিত্ব করা একেবারেই সহজ কাজ নয়। খেলোয়াড়রা তাদের জীবনে একাধিক কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হন।
তিনি আরো লেখেন, আমি মনেপ্রাণে বিশ্বাস করি শ্রীলংকা ক্রিকেটকে এখনও রাজাপাকসের অনেক কিছু দেওয়ার আছে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে তার এই অবসর গ্রহণের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আমি তাকে বিনীত অনুরোধ জানাচ্ছি।
২০১৯ সালে টি-২০ ও ২০২১ সালে রাজাপাকসের ওয়ানডে অভিষেক হয়। দেশের হয়ে এখন পর্যন্ত ৫টি ওয়ানডে ও ১৮টি টি-২০খেলেছেন তিনি। ওয়ানডেতে ৮৯ রান ও টি-২০তে ৩২০ রান করেন এই ব্যাটার।
সর্বশেষ টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে শারজাহতে ৪৫ বলে ৫৩ রান করেছিলেন রাজাপাকসে।