কিন্তু আরো খারাপ অবস্থায় গিয়েও নাটকীয়ভাবে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) শিরোপা জিতেছে মধ্যাঞ্চল। যেখানে দলের শিরোপা জয়ের মূল কারিগর শুভাগত হোম।
শেষ দিনের শুরুর এক ঘণ্টাতে আরো তিন উইকেট হারায় মধ্যাঞ্চল। আগের ম্যাচে তিন অঙ্ক ছোঁয়া সৌম্য সরকার ফেরেন ৮ রানে। তাতে কাজটা আরো কঠিনই হয়ে পড়েছিল মধ্যাঞ্চলের। কিন্তু শুভাগত হোম যে সেই কঠিনকেই নিজের সেরাটা দেখানোর মঞ্চ হিসেবে বেছে নেবেন, তা হয়তো দক্ষিণাঞ্চল ভাবতেও পারেনি।
.png)
শেষ পর্যন্ত শুভাগত হোমের অনবদ্য এক শতকে পেন্ডুলামের মতো দুলতে থাকা ফাইনালে দক্ষিণাঞ্চলকে চার উইকেটের ব্যবধানে হারিয়ে বিসিএলের শিরোপা ঘরে তুলেছে মধ্যাঞ্চল।
আগের দিন রিশাদ হোসেনের ৯৯ রানের দারুণ ইনিংসে ভর করে মধ্যাঞ্চলকে ২১৮ রানের লক্ষ্য বেধে দিয়েছিল দক্ষিণাঞ্চল। শেষ বিকেলে ব্যাট করতে নেমে বিপদেই পড়ে মধ্যাঞ্চল। ২১৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে সেদিন মাত্র ৯ ওভার ব্যাট করতে পারে দলটি।
সেই অল্প সময়েই নাসুম আহমেদের স্পিন ঘূর্ণিতে কাবু হয় মধ্যাঞ্চল। নাসুম ২ ওভারে ২ মেডেনসহ নেন ২ উইকেট, মধ্যাঞ্চল ২০ রানেই হারায় ৩ উইকেট। সৌম্য সরকার ৮ ও সালমান হোসেন ইমন অপরাজিত ছিলেন ৫ রানে।
শেষ দিন আজ সকালে ব্যাট করতে নেমে সৌম্য ফেরেন শুরুতেই। সালমানও বেশি দূর এগোতে পারেননি তিনি। করতে পেরেছেন মাত্র ৩৭ রান। মাঝে তাইবুর রহমানও ফিরেছেন মোটে ৩ রান করে। তাতে ৬৮ রানে ৬ উইকেট খুইয়ে খাদের কিনারে চলে যায় মধ্যাঞ্চল।
এরপরই শুরু শুভাগত হোম শো। তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন উইকেটরক্ষক ব্যাটার জাকের আলি। এ দু’জন দক্ষিণাঞ্চলকে কোনোপ্রকার সুযোগই দেননি। শুভাগত অপরাজিত ছিলেন ১১৪ রানে, তার সঙ্গী জাকেরের ব্যাট থেকে আসে ৪১ রান।
দুজনের অবিচ্ছিন্ন ১৫৩ রানের জুটিতে ভর করে দক্ষিণাঞ্চলকে ৪ উইকেটে হারিয়ে দেয় মধ্যাঞ্চল। তাতেই শিরোপা ঘরে তুলে ফেলে দলটি।