ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

রাশফোর্ডের সঙ্গে চুক্তি নবায়ন করতে যাচ্ছে ইউনাইটেড

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:৫৬, ১২ জানুয়ারি ২০২২
রাশফোর্ডের সঙ্গে চুক্তি নবায়ন করতে যাচ্ছে ইউনাইটেড
মার্কাস রাশফোর্ড

এবারের গ্রীষ্মে মার্কাস রাশফোর্ডের সঙ্গে চুক্তি নবায়ন করতে যাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড। এমন তথ্য নিশ্চিত করেছেন ইএসপিএন’র একটি সূত্র। বর্তমানে ইংলিশ এই ফরোয়ার্ডের ফর্ম নিয়ে শঙ্কা দেখা দিলেও ইউনাইটেড তার ব্যাপারে এখনো আশাবাদী।

২৪ বছর বয়সী রাশফোর্ডের সঙ্গে ওল্ড ট্র্যাফোর্ডের বর্তমান চুক্তি ২০২৩ সালে শেষ হয়ে যাচ্ছে। যদিও এই চুক্তি আরো এক বছরের জন্য বাড়ানোর শর্ত আছে। সূত্রটি জানিয়েছে ইংলিশ এই ফরোয়ার্ডকে পাকাপোক্ত ভাবেই ২০২৩-২৪ মৌসুম পর্যন্ত ইউনাইটেড ধরে রাখতে চায়।

এরই মধ্যে দুই মিডফিল্ডার পল পগবা ও জেসে লিনগার্ড এ মাসের পরেই চুক্তির শেষ ছয় মাসে পৌঁছে যাচ্ছেন। এর অর্থ হচ্ছে গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোতে উভয়েই ফ্রি এজেন্টে পরিণত হবেন।

Advertisement

ওল্ড ট্র্যাফোর্ড ব্যবস্থাপনা কমিটি চাইছে রাশফোর্ডের সাথে যেন একই পরিস্থিতি সৃষ্টি না হয়। ২০১৬ সালের ফেব্রুয়ারিতে এফসি মিডজিল্যান্ড থেকে দলে যোগ দিয়ে অভিষেকেই রাশফোর্ড মাত্র ১৮ বছর বয়সে জোড়া গোল করেছিলেন। তারপর থেকেই নিজেকে ক্লাবের অন্যতম হাই প্রোফাইল খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।

ইউনাইটেড আশাবাদী, রাশফোর্ড ভবিষ্যতে তাদের সঙ্গেই থাকবেন। কিন্তু সম্প্রতি ফর্মহীনতায় থাকার কারণে অধিকাংশ কোচিং স্টাফ ও সিনিয়র সদস্যরা তার প্রতি অনীহা প্রকাশ করেছে।

ইউনাইটেডের অন্তর্বর্তীকালীন কোচ রাল্ফ রাংনিক সোমবার এফএ কাপে অ্যাস্টন ভিলার বিপক্ষে রাশফোর্ডেও বাজে পারফরম্যান্সের কোন ব্যাখ্যা দিতে জাননি। এবারের মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে মাত্র তিনটি গোল করেছেন রাশফোর্ড।

এদিকে ইউনাইটেডের একটি সূত্র জানিয়েছে কাঁধের দীর্ঘদিনের ইনজুরির ব্যথা নিয়েই রাশফোর্ড গত মৌসুমের বেশীরভাগ ম্যাচ খেলেছেন। শেষ পর্যন্ত বাধ্য হয়ে ২০২১ সালের আগস্টে তার অস্ত্রোপচার করাতে হয়েছে।

এরপর পুরোপুরি সুস্থ হয়ে উঠলেও পর্যাপ্ত ম্যাচ ফিটনেসের অভাবে নিজের সেরা ফর্মটা আর ফিরে পাচ্ছে না। ইউনাইটেড অবশ্য চাচ্ছে পুরোপুরি ফিটনেস ফিরে পেতে রাশফোর্ডকে আরো কিছুটা সময় দিতে। নতুন করে যাতে সে নিজেকে ফিরে পেতে পারে এজন্য ক্লাবও তাকে সহযোগিতা করতে প্রস্তুত।

তবে ক্লাবের প্রধান নির্বাহী হিসেবে আগামী ১ ফেব্রুয়ারি থেকে এড উডওয়ার্ডসের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন রিচার্ড আর্নল্ড। ওলে গানার সুলশারের স্থানে একজন স্থায়ী কোচের সন্ধানে রয়েছে ইউনাইটেড। যদিও ক্লাবের এ সমস্ত বিষয় রাশফোর্ডের চুক্তি নবায়নের পথে বাঁধা হবে না বলেই ইউনাইটেডের একটি সূত্র ইঙ্গিত দিয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!