ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ফ্রান্সের বর্ষসেরা খেলোয়াড় বেনজেমা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮:৫৯, ১৬ জানুয়ারি ২০২২
ফ্রান্সের বর্ষসেরা খেলোয়াড় বেনজেমা
করিম বেনজেমা

দীর্ঘ ছয় বছর পর লেস ব্লুজ দলে ফিরেই নিজেকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন ফরাসী তারকা স্ট্রাইকার করিম বেনজেমা। ফ্রান্সের বর্ষসেরা ফুটবলার মনোনীত হয়েছেন রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড।

২০১৫ সালে জাতীয় দল থেকে বাদ পড়ার পর আবারো ফ্রান্সের কোচ দিদিয়ের দেশমের ডাকে দলে ফেরেন বেনজেমা। 

ডিসেম্বরে ৩৪ বছর পা রাখা বেনজেমা ফ্রান্স ফুটবলের সঙ্গে এক সাক্ষাৎকারে বলেছেন, প্রায় ছয় বছর আগে আমি শেষ জাতীয় দলে খেলেছিলাম। নতুন করে সব কিছুর সাথে মানিয়ে নেয়াটা আমার জন্য মোটেই সহজ ছিলনা। যদিও এর পিছনে আমি খুব একটা সময় নেইনি।

Advertisement

এর আগের দুই বিজয়ী কিলিয়ান এমবাপ্পে ও এন’গোলো কান্তেকে ছাড়িয়ে বেনজেমাই এবার বর্ষসেরার পুরস্কার ছিনিয়ে নিয়েছেন। ফ্রান্স ফুটবলের ভোটের পর গতকাল বর্ষসেরার নাম ঘোষণা করা হয়।

জাতীয় দলে ফিরেই বেনজেমা ৯ গোল করেছেন। তার ফেরায় জাতীয় দলের স্বীকৃত একজন সেন্ট্রাল স্ট্রাইকারের পজিশন পূরণ হয়েছে। দলে ফিরেই তিনি অপর দুই স্ট্রাইকার এমবাপ্পে ও আন্তোনিও গ্রিজম্যানের সাথে দারুণভাবে মানিয়ে নিয়েছিলেন। 

বেনজেমা এ সম্পর্কে বলেন, ফ্রান্স দলে আমি ক্যারিয়ারের সেরা সময়টা ফিরে পেয়েছি। এমবাপ্পে ও গ্রিজম্যানের সঙ্গে আমার বোঝাপড়াটাও দারুণ ছিল। গত গ্রীষ্মে প্রথমবারের মত দলের ফেরার পর থেকে দিনে দিনে এই সম্পর্কটা আরো গভীর হয়েছে। এখন কেউ একজন দল থেকে বাদ পড়লে অপরজন তার অনুপস্থিতি কাটানোর চেষ্টা করে। জাতীয় দলে এই বোঝাপড়াটা খুব জরুরি।

ইউরোপীয়ান চ্যাম্পিয়নশীপে বেনজেমা চার গোল করেছেন। যদিও শেষ ১৬’তে সুইজারল্যান্ডের কাছে পরাজিত হয়ে হতাশাজনক বিদায় নিতে হয় বিশ্ব চ্যাম্পিয়নদের। ম্যাচের শেষের দিকে দুই গোল করে ৩-৩ গোলে ড্র করার পর পেনাল্টিতে জয় নিশ্চিত করে সুইসরা।

গত বছর ফ্রান্সকে নেশন্স লিগের শিরোপার পাশাপাশি বিশ্বকাপ বাছাইপর্ব শেষে কাতারের টিকিট উপহার দিয়েছেন বেনজেমা। চারটি আন্তর্জাতিক ম্যাচে বেনজেমা পাঁচ গোল করেছেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!