ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

৩০০ গোল করে রোনালদোর পাশে বেনজেমা

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৫৯, ৯ জানুয়ারি ২০২২
৩০০ গোল করে রোনালদোর পাশে বেনজেমা
করিম বেনজেমা

ভ্যালেন্সিয়ার বিপক্ষে সফল স্পট কিকে দলকে এগিয়ে নেয়ার মাধ্যমে রিয়াল মাদ্রিদের জার্সিতে তিনশত গোলের মাইলফলক স্পর্শ করলেন ফরাসি ফরোয়ার্ড করিম বেনজেমা।

শনিবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে লা লিগার ম্যাচটির ৪৩তম মিনিটে গোলটি করেন বেনজেমা। ডি-বক্সে কাসেমিরো ফাউলের শিকার হওয়ায় পেনাল্টিটি পায় রিয়াল।

২০০৯ সালে রিয়ালে যোগ দেওয়ার পর থেকে ট্রান্সফার মার্কেটের হিসেবে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৮৪ ম্যাচ খেলে ৩০০ গোলের ক্লাবে ঢুকলেন ৩৪ বছর বয়সী তারকা স্ট্রাইকার। 

Advertisement

ইউরোপের সফলতম ক্লাবটির তথ্যমতে, তাদের হয়ে এর আগে মাত্র তিন জন ৩০০ বা এর বেশি গোল করেছেন। তারা হলেন ক্রিস্টিয়ানো রোনালদো (৪৫১), রাউল গনসালেস (৩২৩) ও আলফ্রেদো দি স্তেফানো (৩০৮)।

ভ্যালেন্সিয়ার বিপক্ষে এই নিয়ে ২৬ বারের দেখায় ১৯ গোল করলেন বেনজেমা। আর এবারের লা লিগায় ২০ ম্যাচে সর্বোচ্চ স্কোরের গোল হলো ১৬টি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!