সোমবার সুইজারল্যান্ডের জুরিখে ‘ফিফ দ্য বেস্ট’ খেলোয়াড় হিসেবে তার নাম ঘোষণা করা হয়েছে। টানা দ্বিতীয়বার এই পুরস্কার জিতলেন লেভানদোভস্কি।
এবার মেসির সঙ্গে লিভারপুলের মিশরীয় তারকা মোহাম্মদ সালাহকে হারিয়েছেন লেভানদোভস্কি। ফিফার প্রকাশিত সংক্ষিপ্ত তালিকায় নাম ছিল তাদের। ব্যালন ডি’অরের মতো এখানেও তিনিই মেসির সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ছিলেন।
.png)
বুন্দেস লিগায় রেকর্ড ৪১ গোল করে ইউরোপিয়ান স্যু জিতে নিয়েছেন লেভানদোভস্কি। এর মধ্যে ২৪ গোল করেছেন ২০২১ সালে। এছাড়াও এ বছর অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে দুই গোল ও ফাইনালে এক অ্যাসিস্ট করেন লেভানদোভস্কি।
মেসির জন্যও গত বছরটা ছিল স্বপ্নের মতো। ৬১ ম্যাচে ৪৩ গোলের সঙ্গে ১৯টি অ্যাসিস্ট ছিল তার। অন্যদিকে গত বছর ৫৪ ম্যাচ খেলে ৩৮ গোলের সঙ্গে ১৪টি অ্যাসিস্টও করেছেন মোহাম্মদ সালাহ।