ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

গুরবাজের অলরাউন্ডিং নৈপুন্যে সিরিজ জিতলো আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:১৬, ২৪ জানুয়ারি ২০২২
গুরবাজের অলরাউন্ডিং নৈপুন্যে সিরিজ জিতলো আফগানিস্তান
আফগানিস্তান দল

রহমানউল্লাহ গুরবাজের অলরাউন্ড নৈপুন্যে নেদারল্যান্ডসের বিপক্ষে এক ম্যাচ বাকী রেখেই ওয়ানডে সিরিজ জয় নিশ্চিত করলো আফগানিস্তান।

গতরাতে সিরিজের দ্বিতীয় ম্যাচে আফগানরা ৪৮ রানে নেদারল্যান্ডসকে হারিয়েছে। প্রথম ওয়ানডে ৩৬ রানে জিতেছিলো আফগানিস্তান। ফলে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে আফগানরা।

দোহাতে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে আফগানিস্তান। শুরুতেই ওপেনার উসমান ঘানি খালি হাতে ফিরলেও এক প্রান্ত আগলে আরেক ওপেনার গুরবাজ ৫ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন।

Advertisement

৪২তম ওভারে তৃতীয় ব্যাটার হিসেবে আউট হন গুরবাজ। ১২৭ বলে ৬টি চার ও ৩টি ছক্কায় ১০৩ রান করেন তিনি। এছাড়া মিডল-অর্ডারে অধিনায়ক হাসমতউল্লাহ শাহিদি ৫৪ রান করেন। এতে ৫০ ওভারে ৬ উইকেটে ২৩৭ রান করে আফগানিস্তান।

২৩৮ রানের টার্গেটে ৯ ওভারের মধ্যে ২ উইকেট হারিয়েছিলো নেদারল্যান্ডস। তবে প্রাথমিক ধাক্কা সামাল দিয়েছিলেন ওপেনার স্কট এডওয়ার্ডস। ৩৯তম ওভারে এডওয়ার্ডসের আউটের পর ম্যাচ থেকে ছিটকে যায় নেদারল্যান্ডস।

৪২ রানে শেষ ৭ উইকেট হারায় ডাচরা। ৪৭ দশমিক ৪ ওভারে ১৮৯ রানে অলআউট হয় নেদারল্যান্ডস। এডওয়াডর্স ১২০ বলে ৯টি চারে ৮৬ রান করেন।

আফগানিস্তানের মুজিব উর রহমান ৩২ রানে ৪ উইকেট নেন। ফরিদ আহমেদ ২ উইকেট নেন। ম্যাচ সেরা হন গুরবাজ। আগামীকাল সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে। সিরিজ বিশ্বকাপ সুপার লিগে অংশ।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!