শিগগিরই নেটফ্লিক্সে আসছে জর্জিনার জীবন নিয়ে নতুন শো ‘আই অ্যাম জর্জিনা’। সেখান থেকে কিছু দৃশ্য নেয়া হয়েছে, সঙ্গে যোগ করা হয়েছে জর্জিনার জীবনের কিছু মুহূর্ত। সেসব ছবিই ভেসে উঠেছে বুর্জ খলিফায়।
সেই ভিডিওর ক্যাপশনে রোনালদো লিখেছেন, ‘তোমাকে অনেক শুভেচ্ছা, আমার ভালবাসা।’ রোনালদোর পোস্ট করা সেই ভিডিও এরইমধ্যে সাড়ে তিন কোটির কাছাকাছি মানুষ দেখে ফেলেছেন।
.png)
বুর্জ খলিফায় এমন লেজার শো করতে চাইলে আপনাকে গুণতে হবে প্রায় ৬০ লাখ টাকা। রোনালদো অবশ্য এক দিনেই আয় করেন এর চেয়ে বেশি অর্থ। ম্যানচেস্টার ইউনাইটেডে তার দৈনিক আয় হচ্ছে প্রায় ৬৩ লাখ টাকার মতো। তাই এই ধরনের চমককে রোনালদোর জন্য মামুলিই ধরা হচ্ছে। তবে অভিনব পন্থায় সঙ্গীকে চমকে দিতে রোনালদো যে চেষ্টা করেছেন, তার তারিফ এরইমধ্যে কুড়ানো শুরু করেছেন পর্তুগিজ এ মহাতারকা।