ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

যারা মেসির সমালোচনা করে তারা ফুটবলই বোঝে না: বেনজেমা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:৩৪, ২৪ জানুয়ারি ২০২২
যারা মেসির সমালোচনা করে তারা ফুটবলই বোঝে না: বেনজেমা
মেসির সঙ্গে বেনজেমা

বিগত এক যুগের বেশি সময় ধরে ফুটবল বিশ্বে রাজত্ব করে আসছেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। দুজনের মাঝে কে সেরা, তা নিয়ে সারা ফুটবল বিশ্বই যেন দুই ভাগে বিভক্ত। দুজনই এখন আছেন ক্যারিয়ারের গোধূলিতে। এমন সময়ে আর্জেন্টাইন সুপারস্টারের সমালোচকদের একহাত নিয়েছেন রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা করিম বেনজেমা।

মেসি যখন বার্সায় খেলতেন, বেনজেমা ছিলেন তার শত্রুপক্ষ। তবে পারফরম্যান্স আর বিনয় দিয়ে প্রতিপক্ষের মনও জয় করে নিতে জানেন মেসি। আর তাই যেন বেনজেমা তার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন।

সম্প্রতি বার্সা ছেড়ে পিএসজিতে যাওয়ার পর লিগ ওয়ানে এখনো জ্বলে উঠতে পারেননি মেসি। তার এই ফর্মহীনতা নিয়ে চিন্তার কিছু দেখছেন না বেনজমা। কারণ মেসির সামর্থ্য ও প্রতিভা সম্পর্কে তার কোনো সংশয় নেই।

Advertisement

ফরাসি লিগে এখন পর্যন্ত মাত্র ১টি গোল করেছেন মেসি! বিষয়টি নিয়ে ফ্রান্সের ফুটবলভিত্তিক সংবাদমাধ্যম টেলিফুটকে দেওয়া সাক্ষাৎকারে বেনজেমা বলেছেন, মেসি কেন সফল হবে না? এখন শুধু মানিয়ে নেওয়ার অপেক্ষা।

তিনি আরো বলেন, মেসি এখন হয়তো তেমন গোল করছে না। কিন্তু দেখুন সে মাঠে কী না করছে! কোনোভাবেই আপনি এমন খেলোয়াড়ের সমালোচনা করতে পারেন না। যারা মেসির সমালোচনা করে, তারা আসলে ফুটবলের কিছুই জানে না।

কিছুদিন আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন লিওনেল মেসি। যে কারণে অনেক দিন ধরেই তাকে মাঠে দেখা যায়নি। করোনা থেকে সুস্থ হয়ে আর্জেন্টাইন সুপারস্টার এখন পুরোপুরি মাঠে ফেরার পথে আছেন। রোববার দিবাগত রাতে লিগ ওয়ানের ম্যাচে বদলি হিসেবে নামলেও গোলের দেখা পাননি আর্জেন্টাইন তারকা।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!