মূলত গত মৌসুমের শেষেই রিয়াল মাদ্রিদে বেলের ক্যারিয়ার যে শেষের পথে তা অনেকটাই স্পষ্ট হয়ে গিয়েছিল। তারপরেও কোচ হিসেবে কার্লো আনচেলত্তি ফিরে আসার পর ওয়েলস তারকা কিছুটা স্বস্তি খুঁজে পান। মূল দলে তার জায়গা এখন অনেকটাই অনিয়মিত। কিন্তু তা সত্ত্বেও ইতালিয়ান কোচ ও বেলের মধ্যকার পুরনো সম্পর্কটা এখনো শ্রদ্ধার জায়গায়ই রয়েছে।
এই সম্পর্কে বেলের জন্য সমসময়ই রিয়াল ছেড়ে যাবার দরজাটা উন্মুক্ত ছিল। একজন ভিনদেশী খেলোয়াড় হিসেবে রিয়ালের জার্সি গায়ে চারটি চ্যাম্পিয়ন্স লিগ, চারটি ক্লাব বিশ্বকাপ, তিনটি উয়েফা সুপার কাপ, দুটি লাগ লিগা, তিনটি কোপা ডেল রে ও তিনটি সুপারকোপা জেতার পর আর কিছুই মনে হয় বাকি থাকে না।
.png)
পরিবার ও বন্ধুদের কাছ থেকে পাওয়া বার্তায় স্প্যানিশ ক্লাব ছাড়ার অনুরোধ রয়েছে। কিন্তু সেখানে স্পষ্ট করে বলা হয়েছে শুধুমাত্র নিজের সিদ্ধান্তের ওপরই তিনি যেন অনড় থাকে। পিছনে দরজা দিয়ে যেন তাকে যেতে না হয়।
বেলের পরিবার মনে করে সুন্দর ও সহজভাবেই তিনি মাদ্রিদ ছেড়ে যাবার যোগ্যতা রাখেন। কোপা ডেল রে’তে অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে বেলের সামনে সুযোগ আছে রিয়াল মাদ্রিদের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার।
বিশেষ করে ভিনিসিয়াস জুনিয়র ও রদ্রিগো আন্তর্জাতিক দায়িত্বের কারণে ব্রাজিল দলে থাকায় ও ইডেন হ্যাজার্ড ও মার্কো আসেনসিও ইনজুরিতে থাকায় মূল দলে বেলের সুযোগ পাওয়া অনেকটাই নিশ্চিত। এছাড়া পিএসজির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬’র ম্যাচেও বেলের খেলার সম্ভাবনা রয়েছে।