ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

দক্ষিণ আফ্রিকা সফরে সাকিবের টেস্ট না খেলার গুঞ্জন

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১২:২৯, ১০ ফেব্রুয়ারি ২০২২
দক্ষিণ আফ্রিকা সফরে সাকিবের টেস্ট না খেলার গুঞ্জন
সাকিব আল হাসান (ফাইল ছবি)

আগামী এপ্রিলের শুরুতেই মাঠে গড়াবে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেটের সবচেয়ে জমজমাট প্রতিযোগিতা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পঞ্চদশ আসর। বাংলাদেশ তখন থাকবে দক্ষিণ আফ্রিকা সফরে। যেখানে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত দুটি টেস্ট খেলবে টাইগাররা।

দেশের ক্রিকেটপাড়ায় গুঞ্জন, সেই দুই টেস্টে না-ও খেলতে পারেন সাকিব আল হাসান। আইপিএলের জন্য টাইগার অলরাউন্ডার সেই সিরিজ খেলবেন না বলে দাবি করেছে ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজ।

সম্প্রতি সাকিবকে নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আইপিএলের নিয়ন্ত্রক সংস্থা ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) জানিয়েছে, দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট সিরিজের জন্য আইপিএলের শুরুর অংশে থাকা হবে না সাকিবের।

Advertisement

আইপিএলে বরাবরই হট কেক সাকিব। খেলার মাঠে থাকলে তিনি আইপিএলে দল পান- তা একপ্রকার নিশ্চিত। ক্রিকবাজের দাবি, সাকিব দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট সিরিজে খেলবেন না। ওয়ানডে সিরিজ খেলেই আইপিএলের উদ্দেশে দল ছাড়বেন।

বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসের উদ্ধৃতি দিয়ে সেখানে বলা হয়েছে, ‘সাকিব দক্ষিণ আফ্রিকা সফরের ওয়ানডে সিরিজে অবশ্যই খেলবে। তবে টেস্ট সিরিজ নিয়ে কিছু বলেনি।’

তবে জালাল জানান, শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজে খেলার কথা জানিয়েছেন সাকিব, যা আইপিএলের শেষদিকে মাঠে গড়াবে।

এর আগে বাংলাদেশের নিউজিল্যান্ড সফরেও সাকিব ছুটিতে ছিলেন। এ বছর থেকে তিনি তিন ফরম্যাটেই নিয়মিত খেলবেন, বিসিবি সভাপতির কাছে করেছিলেন এমন দাবি। এবার শ্রীলঙ্কা সিরিজে খেলার সিদ্ধান্ত নিলেও আইপিএলের কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি টেস্ট খেলা হচ্ছে না সাকিবের।

আইপিএলে বাংলাদেশের আরেক নিয়মিত প্রতিনিধি মুস্তাফিজুর রহমান অবশ্য নির্বিঘ্নেই পুরো আসরে খেলতে পারবেন। আইপিএল চলাকালে বাংলাদেশের সীমিত ওভারের কোনো খেলা নেই, মুস্তাফিজেরও তাই জাতীয় দলের তাড়া নেই।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!