ব্রডের মত ওয়েস্ট ইন্ডিজ সফরের দলে সুযোগ হয়নি আরেক অভিজ্ঞ পেসার জেমস অ্যান্ডারসনের। অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজ সিরিজ হারের পর দলে ব্যাপক পরিবর্তনের কারণে বাদ পড়েছেন ব্রড ও অ্যান্ডারসন।
ইংল্যান্ডের নতুন বলে টেস্ট ইতিহাসের সফলতম জুটি বলা হয় অ্যান্ডারসন ও ব্রডকে। ১৬৯ ম্যাচে ৬৪০টি টেস্ট উইকেট নিয়ে ইংল্যান্ডের সর্বোচ্চ শিকারী অ্যান্ডারসন। ইংল্যান্ডের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী ব্রড। ১৫২ ম্যাচে ৫৩৭ উইকেট নিয়েছেন তিনি।
.png)
গত অ্যাশেজে অ্যান্ডারসন তিন ম্যাচে ৮ উইকেট নেন। অ্যান্ডারসনের মত তিন ম্যাচ খেলার সুযোগ পাওয়া ব্রড, ১৩ উইকেট নিয়েছিলেন। তারপরও দল থেকে বাদ পড়তে হয়েছে ব্রডকে। এতে হতাশ তিনি।
ব্রড বলেন, ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে আমাকে বাদ দেয়ার সিদ্ধান্তে কষ্ট পেয়েছি। এটা খুব বেশি বড় না, কিন্তু এমন ঘটনা আমার ঘুমকে প্রভাবিত করেছে।
তিনি আরো বলেন, আমি দীর্ঘদিন ধরে টেস্টে নিজের সেরা অবস্থায় ছিলাম এবং আপনি নিশ্চয়ই বলবেন- গত আট বছর ধরে বিশ্বমানের।
ব্রড বলেন, আমি যদি আমার সেরা অবস্থায় না থাকতাম তবে আমি বাদ পড়াটা মেনে নিতে পারতাম, কিন্তু যখন বিষয়টি তেমন না তখনই এটা মেনে নেয়া বড় কস্টের।
দল থেকে বাদ পড়লেও, নিজেকে প্রমাণ করার কিছু নেই বলে জানান ব্রড। আগামী জুনে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে ফেরার স্বপ্ন দেখছেন তিনি।
ব্রড বলেন, আমাকে কি আবার নিজেকে প্রমাণ করতে হবে? আমার মনে, আমার প্রমাণ করার কিছু নেই। আমি একজন পরীক্ষিত পারফর্মার। তাই এখন ইংলিশ ক্রিকেটের গ্রীষ্মকালীন আসরে নিজেকে প্রস্তুত করা এবং নিউজিল্যান্ডের বিপক্ষে জুনে ঘরের মাঠের সিরিজের জন্য নিজেকে মানসিক ও শারীরিকভাবে নিজেকে তৈরি করাই লক্ষ্য।
তিনি আরো বলেন, আমি যা বলব তা হল এমন সময় এসেছে, যখন আমি এই ধরনের প্রশ্নের উত্তর দিতে পেরেছি। কিন্তু বিষয়গুলো এমন আমার মনে হয় আমি ভালো পারফর্ম করেছি এবং দলে থাকার যোগ্য।
দল নির্বাচন কিভাবে হয়েছে, তা নিয়ে অসন্তুষ্ট ব্রড। ইংল্যান্ডের অন্তবর্তীকালীন ব্যবস্থাপনা পরিচালক স্যার এন্ড্রু স্ট্রসের কাছ থেকে একটি ফোন কলও পেয়েছিলেন তিনি।