ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

অ্যান্ডারসন-ব্রড বাদ পড়ায় খুশি ভন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮:১২, ১০ ফেব্রুয়ারি ২০২২
অ্যান্ডারসন-ব্রড বাদ পড়ায় খুশি ভন
জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রড

অ্যাশেজে পরাজিত দল থেকে আট জনকে বাদ দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। বাদ পড়াদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন দুই অভিজ্ঞ পেসার জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রড।

অ্যান্ডারসন-ব্রড বাদ পড়ায় বেজায় খুশি ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন। দলকে নতুন করে সাজানোর পরিকল্পনাকে সাদুবাদ জানিয়েছেন তিনি। আর এমন দল নিবার্চনে খুশিও হয়েছেন তিনি।

অস্ট্রেলিয়ার কাছে অ্যাশেজ সিরিজে হারা দল থেকে এন্ডাসন-ব্রড ছাড়াও বাদ পড়েছেন জস বাটলার, ররি বার্নস, হাসিব হামিদ, ডেভিড মালান, স্যাম বিলিংস ও ডম বেস।

Advertisement

অ্যাশেজে ও গেল বছর বাজে পারফরমেন্সের কারনে শুধুমাত্র দলেই পরিবর্তন আসেনি, কোচিং স্টাফের অনেকেই ছাঁটাই হয়েছেন। ইংল্যান্ড দলের পরিচালকের পদ থেকে অ্যাশলে জাইলস, প্রধান কোচ ক্রিস সিলভারউড ও ব্যাটিং কোচ গ্রাহাম থর্পকে সরিয়ে দেয়া হয়।

অন্তবর্তীকালীন নির্বাচক প্যানেল হিসেবে ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য দল বাছাই করেন অ্যান্ড্রু স্ট্রস, এই সফরের ভারপ্রাপ্ত কোচ পল কলিংউড ও জেমস টেইলর।

ওয়েস্ট ইন্ডিজের সফরের জন্য নির্বাচিত দল নিয়ে ভন বলেন, কখনও-কখনও যতই ভালো ও সিনিয়র থাকুক না কেন, ম্যানেজমেন্টকে এগিয়ে যেতেই হবে।

টেলিগ্রাফে লেখা এক কলামে ভন বলেন, ইংল্যান্ড একটি নতুন সংস্কৃতি তৈরি করতে চায়। এজন্যই অ্যান্ডারসন ও ব্রডকে ওয়েস্ট ইন্ডিজ সফরের দল থেকে বাদ দেওয়ার মতো বড় সিদ্ধান্ত নিতে হলো। অ্যান্ডারসন-ব্রডের বাইরে গিয়ে একটি সংস্কৃতি তৈরির চেষ্টা করছে তারা।

তিনি আরো বলেন, মাঝেমধ্যে উঁচুমানের সিনিয়র বোলাররা দলের জন্য ইস্যু হয়ে দাঁড়ায়। এর মানে, এই নয় যে, তারা ভালো নয়। তারা ভালো, কিন্তু মাঝেমধ্যে আপনাকে সামনে এগিয়ে যেতে হবে। দলকে শক্তিশালী বার্তা দিলো তারা।

ভন আরো বলেন, আমি দল নির্বাচন নিয়ে বেশ খুশি। তারা স্পষ্টভাবে বুঝতে পেরেছে, এই জুটিকে ছাড়া তাদের এগিয়ে যেতে হবে। এটাই বার্তা, অধিনায়ক জো রুট ও তার দল অ্যান্ডারসন-ব্রডকে ছাড়াই একটি নতুন দল তৈরি করতে চায়। এই জুটির মধ্যে ইংল্যান্ডের ম্যানেজমেন্ট এমন কিছু দেখেছে, তাদের বাদ দিয়েছে তারা।

দল নিবার্চন নিয়ে সাহসী পদক্ষেপ নেয়া জন্য স্ট্রসের প্রশংসা করেছেন ভন। তিনি জানান, ইংল্যান্ডের দীর্ঘমেয়াদী লক্ষ্য হল এমন একটি দল তৈরি করা, যারা অস্ট্রেলিয়ার মাটিতে জিততে পারবে।

ভন বলেন, আমি মনে করি, স্ট্রস যা করেছে তা বিচক্ষণতার সাথে করেছে। দীর্ঘমেয়াদী লক্ষ্য হল এমন একটি দল তৈরি করার চেষ্টা করা যারা অস্ট্রেলিয়ায় জিততে পারে। ইংল্যান্ড ভবিষ্যতে সম্ভাব্যভাবে এগিয়ে যাবার জন্য একধাপ পিছিয়ে যেতে চলেছে, এটি স্বল্পমেয়াদে হতে পারে।’

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!