ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ভালো শুরুর পরও বেশি করতে পারল না বরিশাল

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৯:১৫, ১৪ ফেব্রুয়ারি ২০২২
ভালো শুরুর পরও বেশি করতে পারল না বরিশাল
মুনিম শাহরিয়ার ও ক্রিস গেইল

দেখতে দেখতে শেষের পথে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসর। যেখানে ফাইনালে ওঠার লক্ষ্যে প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হয়েছে ফরচুন বরিশাল ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। গুরুত্বপূর্ণ ম্যাচে শুরুটা ভালো হলেও খুব বেশি রান করতে পারেনি বরিশাল।

নির্ধারিত ২০ ওভারে বরিশালের সংগ্রহ ৮ উইকেটে ১৪৩ রান।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় কুমিল্লা। ব্যাট হাতে বরিশালের শুরুটা ছিল দারুণ। উদ্বোধনী জুটিতে মাত্র ৩৮ বলে আসে ৫৮ রান। ২২ রান করে আউট হন ক্রিস গেইল।

Advertisement

গেইল আউট হলেও রানের চাকা সচল রাখেন মুনিম শাহরিয়ার ও নাজমুল হোসেন শান্ত। একপর্যায়ে বরিশালের সংগ্রহ ছিল এক উইকেটে ৮৪ রান। কিন্তু দলের পক্ষে সর্বোচ্চ ৪৪ রান করা মুনিম আউট হলে ব্যাটিং ধসে পড়ে বরিশাল।

ইনিংসের বাকি সময়ে বরিশালের কেউই বড় ও ঝড়ো ইনিংস খেলতে পারেননি। যার ফলে বড় সংগ্রহ পেতে ব্যর্থ হয় তারা। জিয়াউর রহমান ও ডোয়াইন ব্রাভো উভয়ই ১৭ রান করেন। শান্ত ১৩ ও নুরুল হাসান সোহান ১১ রানের ইনিংস খেলেন। উড়ন্ত ফর্মে থাকা সাকিব ১ রানে রান আউট হন।

কুমিল্লার সফলতম বোলার ছিলেন শহিদুল ইসলাম। তিনি একাই শিকার করেন ৩ উইকেট। এছাড়া মঈন আলী দুটি এবং তানভীর ইসলাম ও সুনীল নারাইন একটি করে উইকেট নেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!