ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

হাসপাতালেই থাকতে হচ্ছে পেলেকে

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:২৬, ২৩ ফেব্রুয়ারি ২০২২
হাসপাতালেই থাকতে হচ্ছে পেলেকে
মেয়ে কেলির সঙ্গে পেলে

মূত্রনালির সংক্রমণের কারণে সাও পাওলো’র হাসপাতালেই থাকতে হবে ব্রাজিলীয় কিংবদন্তি ফুটবলার পেলেকে। অবশ্য কোলন টিউমারের ক্যামো থেরাপি নিতে আগে থেকেই তিনি সেখানেই অবস্থান করছেন বলে হাসাপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে।

কোলন টিউমারের থেরাপি নিতে ১৩ ফেব্রুয়ারি সাও পাওলোর অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি হন ‘ও রেই’ (দ্যা কিং) খেতাবধারী ৮১ বছর বয়সি সাবেক এই ফুটবল তারকা। এরপর থেকে হাসপাতালেই রয়েছেন তিনি। গত সেপ্টেম্বর এই টিউমারটি শনাক্ত হয়।

ভর্তি হবার আট দিন পর হাসপাতালের পক্ষ থেকে বলা হয়েছে, নিয়মিত পরীক্ষার এক পর্যায়ে পেলের মূত্রনালির সংক্রমন ধরা  পড়েছে। যে কারণে  তাকে হাসপাতালে থাকতে হচ্ছে।

হাসপাতালের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘পেলের শারিরিক অবস্থা স্থিতিশীল আছে। আগামী কয়েকদিনের মধ্যেই তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হবে।'

গত ৪ সেপ্টেম্বর অস্ত্রোপচার করে পেলের টিউমারটি অপসারণ করা হয়েছে। এ জন্য প্রায় একমাস হাসপাতালে কাটাতে হয় তাকে। ছাড়া পাওয়ার পর থেরাপি নিতে নিয়মিত হাসপাতালে যাতায়াত করতে হচ্ছে এই ফুটবল কিংবদন্তিকে।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!