সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে ধনশ্রী তাঁর নামের পাশ থেকে আচমকা চাহালের নাম সরিয়ে দেন। আবার চাহাল তার ইনস্টাগ্রামে ‘নতুন জীবন শুরু হচ্ছে’ লিখে স্টোরি দেন। তখনই ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে দুজনের বিবাহ বিচ্ছেদের খবর।
অর্থাৎ চাহাল এবং ধনশ্রীর এই দুই কাজেই তাঁদের বিবাহ বিচ্ছেদের খবর ছড়িয়ে পড়ে। কিন্তু কোথাও এর সত্যতা পাওয়া যায়নি। এমন অবস্থায় তাঁদের সম্পর্কে ভুল খবর ছড়াতে বারণ করেছেন চাহাল।
.png)
বার্তা সংস্থা এএনআইয়ের নাম নিয়ে এই ভুল খবর ছড়ানো হয়েছিল। এএনআইয়ের পক্ষ থেকে টুইট করে জানানো হয় যে তাদের কাছে এমন কোনো খবর নেই। নেট মাধ্যমে আগেও নিজের নামের পাশ থেকে হঠাৎ স্বামী বা স্ত্রীর নাম সরিয়ে নিলে বিবাহ বিচ্ছেদের খবর ছড়িয়ে পড়েছে। এবারও ঘটেছিল তেমনটাই।
গুজব বন্ধ করতে ভারতীয় দলের এই স্পিনার ইনস্টাগ্রামে লেখেন, ‘সকলকে অনুরোধ, আমাদের সম্পর্কে কোনো মিথ্যে খবর ছড়াবেন না। দয়া করে এটা বন্ধ করুন। সকলকে ভালবাসা জানাই।’