ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ম্যাচ হেরে ভারতীয় সাংবাদিকের ফোন কেড়ে নিলেন পিসিবি চেয়ারম্যান

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:২৯, ১২ সেপ্টেম্বর ২০২২
ম্যাচ হেরে ভারতীয় সাংবাদিকের ফোন কেড়ে নিলেন পিসিবি চেয়ারম্যান
রমিজ রাজা

এশিয়া কাপের ফাইনালে শ্রীলংকার কাছে হারের পরে মেজাজ ঠিক রাখতে পারলেন না পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান রমিজ রাজা। ম্যাচের পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মেজাজ হারান তিনি।

এ সময় ভারতীয় এক সাংবাদিকের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন রমিজ। সাংবাদিকের মোবাইলও কেড়ে নেন তিনি।

ম্যাচের পরে এক সাংবাদিক রমিজকে প্রশ্ন করেন, ‘পাকিস্তানের সমর্থকরা দুঃখে রয়েছেন। তাদের জন্য কোনো বার্তা দিতে চান?’ 

Advertisement

উত্তরে রমিজ বলেন, ‘আপনি নিশ্চয় ভারত থেকে এসেছেন। আপনারা তো খুব খুশি হয়েছেন।’

রমিজকে পাল্টা ওই সাংবাদিক জানান, তারা খুশি হননি। সাংবাদিক আরো বলেন, ‘আমি দেখলাম পাকিস্তানের সমর্থকরা কাঁদছেন। আমি কি কিছু ভুল বললাম?’

এরপর মাথা ঠান্ডা রাখতে পারেননি রমিজ। তিনি বলেন, ‘আপনি সবাইকে এক করে ফেলছেন। এটা ঠিক নয়।’ এ কথা বলার পরেই এগিয়ে গিয়ে সেই সাংবাদিকের মোবাইল কেড়ে নেন রমিজ।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানের এই ব্যবহার ভাল ভাবে নেননি ওই ভারতীয় সাংবাদিক। তিনি টুইট করে লেখেন, ‘আমার প্রশ্ন কি ভুল ছিল? পাকিস্তানের সমর্থকরা কি দুঃখে ছিলেন না? বোর্ডের চেয়ারম্যান হিসাবে এই কাজ করা রমিজের উচিত হয়নি। আমার মোবাইল কেড়ে নেয়া তার উচিত হয়নি।’

এশিয়া কাপের ফাইনাল দেখতে দুবাইয়ে ছিলেন রমিজ। ম্যাচের শুরুর দিকে দেখা যাচ্ছিল, হাসিমুখে বসে তিনি। কিন্তু সময় যত এগোয় তত মুখ গম্ভীর হয় তার। শেষ দিকে একেবার থম মেরে গিয়েছিলেন।

ম্যাচের পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রমিজ উপস্থিত থাকলেও বোঝা যাচ্ছিল, ভেতরে ভেতরে রেগে রয়েছেন তিনি। তারপরে সাংবাদিকদের সামনে সেই রাগের বিস্ফোরণ হল। ভারতীয় সাংবাদিকের সামনে মেজাজ হারালেন পিসিবি প্রধান।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!