কামরান আকমলকে আইনি নোটিশ
মিডিয়াতে মানহানি এবং আপত্তিকর মন্তব্যের অভিযোগে পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক ব্যাটার কামরান আকমলকে তলব করেছে পিসিবি। কামরানের ঘনিষ্ঠ একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
পাকিস্তানি সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, কামরানের বিরুদ্ধে অভিযোগ স্পষ্টত না হলেও তাকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
.png)
আরো জানা গেছে, পিসিবির আইনি দলকে বলা হয়েছে যে, কোনো প্রাক্তন খেলোয়াড়ের তার নিজস্ব ইউটিউব চ্যানেলে বা টেলিভিশন চ্যানেলে কোনো মন্তব্য মানহানিকর, আপত্তিকর, ব্যক্তিগত, মিথ্যা এবং পাকিস্তান ক্রিকেটের জন্য ক্ষতিকর বলে প্রমাণিত হলে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে।
বিশ্বকাপে প্রথম দুটি ম্যাচ হেরে যাওয়ার পর এবং রোববার ইংল্যান্ডের কাছে ফাইনালে পরাজিত হওয়ার পরেও পাকিস্তান দলের সমালোচনায় কিছু প্রাক্তন খেলোয়াড় রুদ্রমূর্তি ধারণ করেছিলেন। এমনকি কেউ কেউ বোর্ড ও টিম ম্যানেজমেন্টে পরিবর্তনেরও আহ্বান জানিয়েছেন।
তাদের কেউ কেউ আবার বাবর আজমকেও অধিনায়কের পদ ছাড়তে বলেছেন। কামরান আকমলও সমালোচনা করেছিলেন, সে কারণেই এবার তাকে আইনি নোটিশ পাঠাল পিসিবি।