ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ খেলা ]
কাতার ফুটবল বিশ্বকাপ- ২০২২

এমবাপ্পের পায়েই টানা 'দুই' এর স্বপ্ন দেখছে ফ্রান্স

শীর্ষ দশ তারকা
আরিফুল হক বিজয়
প্রকাশিত: ১৭:০৮, ১৮ নভেম্বর ২০২২
এমবাপ্পের পায়েই টানা 'দুই' এর স্বপ্ন দেখছে ফ্রান্স
কিলিয়ান এমবাপ্পে

কাতারে বিশ্বকাপ ফুটবলের পর্দা উঠার আগেই শুরু হয়ে গেছে উন্মাদনার জোয়ার। প্রিয় দলগুলোকে নিয়ে ফুটবলপ্রেমীদের মাঝে চলছে কথার লড়াই। এর মধ্যে নিজেদের প্রিয় তারকাদের নিয়েও আলোচনার শেষ নেই।

দলকে জেতাতে কে পালন করবেন মুখ্য ভুমিকা? রেকর্ড ও পরিসংখ্যান মিলিয়ে ভক্তদের এমন প্রশ্নের উত্তর খুঁজতে চেষ্টা করেছে ডেইলি বাংলাদেশ। আসরের শীর্ষ দশ তারকার রেকর্ড, পরিসংখ্যান ও সম্ভাবনার আজকের পর্বে থাকছেন ফ্রান্স তারকা কিলিয়ান এমবাপ্পে।

ফুটবল বিশ্বকাপের সবশেষ আসরের চ্যাম্পিয়ন দল ফ্রান্স। সেই আসরে দলের সেরা তারকা ছিলেন কিলিয়ান এমবাপ্পে। চার বছর পর আবারও একটি বিশ্বকাপ এবং আবারও ফ্রান্সের সামনে মহাসুযোগ। এবারও দলের সেরা তারকার নাম কিলিয়ান এমবাপ্পে। কাতারে তিনিই ফ্রান্সের আশার আলো।

ফ্রান্সের সেরা তারকা হিসেবেই বিশ্বকাপে যাচ্ছেন কিলিয়ান এমবাপ্পেদলে তারকার ওভাব নেই। তারকায় ঠাসা একটা দল নিয়ে কাতারে পা রেখেছে ফ্রান্স। এক আক্রমণভাগেই ইউরোপ কাঁপানো সব তারকার ছড়াছড়ি। এই জায়গায় রিয়াল মাদ্রিদের তারকা করিম বেনজেমা এগিয়ে থাকলেও সব মিলিয়ে এগিয়ে রাখতে হচ্ছে প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি) তারকা এমবাপ্পেকেই।

এই তো কয়েক বছর আগেও এমবাপ্পেকে তেমন কেউ চিনতো না। আলোয় এসেছেন ফ্রান্সকে বিশ্বকাপ জিতিয়ে। এরপর সবশেষ মৌসুমে ফুটবল পাড়ার সবচেয়ে আলোচিত ব্যক্তি ছিলেন এমবাপ্পে। তাকে নিয়ে রিয়াল ও পিএসজির মধ্যে নাটকের কথা কারো অজানা নয়। সবটাই এমবাপ্পের পারফর্ম্যান্সের জোরে।

নতুন মৌসুমের শুরুর দিকে হঠাৎ করেই ছন্দ হারিয়ে ফেলেন এমবাপ্পে। তবে ধীরে ধীরে নিজেকে খুঁজে পেতে শুরু করেন তিনি। তাতে বিশ্বকাপের আগে ফরাসি লিগের সর্বোচ্চ গোলদাতার তালিকায় নামটা এমবাপ্পেরই। বিশ্বকাপে কেমন করবেন এমবাপ্পে? উত্তর পেতে তার ক্যারিয়ারের রেকর্ড ও পরিসংখ্যানের দিকে একবার আলো ফেলা যাক।

মৌসুমের শুরুর দিকে ছন্দ হারিয়ে ফেলেছিলেন এমবাপ্পেক্যারিয়ারে এখন পর্যন্ত ফ্রান্সের জার্সি গায়ে ৫৯ ম্যাচ খেলেছেন এমবাপ্পে। তাতে গোল করেছেন ২৮টি। সতীর্থদের সহায়তা করেছেন ২১ গোলে। এর মধ্যে বিশ্বকাপে ৭ ম্যাচে করেছেন ৪ গোল। গোলে সহায়তা করেছেন ১ টি। ফ্রান্সের বিশ্বকাপ জয়ের পেছনে এমবাপ্পের অবদান কতটা, সেটা বোঝাতে এই যথেষ্ট।

তবে সবশেষ একেবারেই বিবর্ণ ছিলেন এমবাপ্পে। যার প্রভাব পড়েছিল দলের উপরও। গ্রুপপর্ব থেকেই বিদায় নিয়েছিল এমবাপ্পের দল ফ্রান্স। সবশেষ ইউরোতে ৪ ম্যাচ খেলে ২ গোলে সহায়তা করলেও একটিও গোল করতে পারেননি ফরাসি তারকা। এবার বিশ্বকাপে শাপমোচনের পালা।

কাতারে কেমন করবেন এমবাপ্পে?সম্ভাবনা কেমন?এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আসবে সাম্প্রতিক সময়ে তার পারফর্ম্যান্স। সেদিকে তাকালে দেখা যায়, চলতি মৌসুমে ক্লাবের হয়ে দারুণ ফর্মে আছেন পিএসজি তারকা। লিগ ওয়ানের সর্বোচ্চ গোলদাতার তালিকায় প্রথম স্থানে আছেন এমবাপ্পে।

এমবাপ্পের ভালো করার ওপর নির্ভর করবে বিশ্বকাপে ফ্রান্সের এগিয়ে চলাচলতি মৌসুমে ফরাসি ক্লাব পিএসজির হয়ে ১২ ম্যাচে মাঠে নেমেছেন এমবাপ্পে। তাতে গোল করেছেন ১৪টি। সতীর্থদের গোলে সহায়তা করার তালিকায় অবশ্য তার নাম বেশ তলানীতে। তবে বিশ্বকাপের মতো মহামঞ্চে এমবাপ্পে হয়ে উঠবেন সতীর্থদের আশার আলো, সেটা ধরে নেওয়া যায়। 

এমবাপ্পে বল পায়ে জ্বলে উঠলেই আইফেল টাওয়ারের পাদসেশে আরেকবার বিশ্বজয়ের উৎসব হওয়া অসম্ভব কিছু নয়।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!