ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

‘ডু অর ডাই’ ম্যাচে আর্জেন্টিনার একাদশে পাঁচ পরিবর্তন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০০:৩৪, ২৭ নভেম্বর ২০২২
‘ডু অর ডাই’ ম্যাচে আর্জেন্টিনার একাদশে পাঁচ পরিবর্তন
‘ডু অর ডাই’ ম্যাচে আর্জেন্টিনার একাদশে পাঁচ পরিবর্তন

টানা ৩৬ ম্যাচ অপরাজিত থাকার পর সৌদি আরবের কাছে নিজেদের প্রথম ম্যাচে ২-১ গোলে হেরে যায় লিওনেল মেসির আর্জেন্টিনা। তাই শেষ ষোলোর লড়াইয়ে টিকে থাকতে হলে মেক্সিকোর বিপক্ষে আজকের ম্যাচে জয়ের বিকল্প নেই আকাশি-নীলদের সামনে। এমন সমিকরণের ম্যাচে পাঁচ পরিবর্তন নিয়ে মাঠে নামছে লিওনেল স্কালোনির দল।

দলের রক্ষণভাগ থেকে শুরু করে মিডফিল্ড ও আক্রমণভাগেও পরিবর্তন এসেছে। রক্ষণভাগে পরিবর্তন এসেছে তিনটি। বাদ পড়েছেন ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ত্যাগলিয়াফিকো ও নাহুয়েল মলিনা। তাদের জায়গায় দলে ঢুকেছেন লিসান্দ্রো মার্টিনেজ, মার্কোস আকুনা ও গঞ্জালো মন্টিয়েল।

মধ্যমাঠে বাদ গেছেন লিয়ান্দ্রো প্যারাদেস আর আক্রমণভাগ থেকে বাদ পড়েছেন পাপু গোমেজ। এই দুজনের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন গুইডো রদ্রিগেজ ও ম্যাক অ্যালিস্টার।

Advertisement

বিশ্বকাপে টিকে থাকার মিশনে আর্জেন্টিনার জন্য এই ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নকআউটের আশা বাঁচিয়ে রাখতে এ ম্যাচে জয় কিংবা অন্তত ড্র করতেই হবে মেসি বাহিনীর। হারলেই বাদ পড়তে হবে টুর্নামেন্ট থেকে।

আর্জেন্টিনা একাদশ
এমিলিয়ানো মার্টিনেজ, মার্কাস আকুনা, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস ওতামেন্দি, গঞ্জালো মন্টিয়েল, গুইডো রদ্রিগেজ, রদ্রিগো ডি পল, ম্যাক অ্যালিস্টার, লিওনেল মেসি, অ্যাঞ্জেল ডি মারিয়া ও লাউতারো মার্টিনেজ।

মেক্সিকো একাদশ
গুইলারমো ওচোয়া, সিজার মন্টেস, হোর্হে সানচেজ, জোহান ভাসকেজ, নেস্টর আরাউজো, হেক্টর মোরেনো, কেভিন আলভারেজ, হেক্টর হেরেরা, আন্দ্রেস গুয়ার্দাদো, লুইস শ্যাভেজ, জেসুস গ্যালার্দো, হারভিং লোজানো ও অ্যালেক্সিস ভেগা।

ডেইলি-বাংলাদেশ/SA
লিংক সফলভাবে কপি হয়েছে!