ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ খেলা ]
কাতার ফুটবল বিশ্বকাপ- ২০২২

প্রথমার্ধে ব্রাজিলকে আটকে রাখল ক্যামেরুন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০১:৪৯, ৩ ডিসেম্বর ২০২২
প্রথমার্ধে ব্রাজিলকে আটকে রাখল ক্যামেরুন
ছবি: ফিফা

প্রথম দুই ম্যাচ জিতে আগেই নক আউট পর্ব নিশ্চিত করেছে ব্রাজিল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাই ক্যামেরুনের বিপক্ষে বলতে গেলে অচেনা একাদশ নামিয়েছেন সেলেসাও কোচ তিতে। এ অবস্থায় প্রথমার্ধে ক্যামেরুনের জালে কোনো গোল দিতে পারেনি ব্রাজিল।

ব্রাজিলের সবচেয়ে বড় তারকা নেইমারসহ বেশ কয়েকজন ইনজুরিতে। এছাড়া গুঞ্জন ছিল, ফ্লু জ্বরে আক্রান্ত হয়েছেন বেশ কয়েকজন ফুটবলার। এ কারণে জানা গিয়েছিল, অন্তত ১০ জনকে পরিবর্তন করতে পারেন কোচ তিতে।

মূলত ১০ জনই পরিবর্তন করেছেন তিতে। আগের ম্যাচে দানিলোর পরিবর্তে মাঠে নামিয়েছিলেন ফ্রেডকে। তাকেসহ ধরলে বলা যায় পুরো একাদশই আজ ক্যামেরুনের বিপক্ষে বদলে ফেলেছেন ব্রাজিল কোচ।

এমন ম্যাচে প্রথমার্ধে আক্রমণাত্মক খেলাই উপহার দিয়েছে ব্রাজিল। বেশ কিছু জোরালো আক্রমণ করলেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি তারা। জবাবে সেলেসাও রক্ষণে বার দুয়েক ভীতি ছড়ালেও ক্যামেরুনের জন্য তা যথেষ্ট ছিল না।

প্রথমার্ধের ৫৮ শতাংশ সময় বলের দখল রাখে ব্রাজিল। এ সময় গোলের জন্য ১০টি শট নেয় দলটির খেলোয়াড়রা, যার মাঝে তিনটি ছিল লক্ষ্যে। জবাবে গোলের জন্য মাত্র একটি শট নিতে পারে ২৯ শতাংশ বলের দখল রাখা ক্যামেরুন।

ম্যাচের দ্বিতীয় মিনিটে গোলের জন্য জোড়া প্রচেষ্টা চালান ব্রাজিলের ফ্রেড ও অ্যান্টনি। সেই ধারা বজায় রেখে ম্যাচজুড়ে একরপর এক আক্রমণ করে গেছে সেলেসাওরা।

১৬তম মিনিটে মার্টিনেল্লির দারুণ একটি হেড আটকে দেন ক্যামেরুন গোলরক্ষক। অতিরিক্ত সময়ে আরেকটি সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন এই ফরোয়ার্ড। এরপর ম্যাচের সবচেয়ে বড় সুযোগ পায় ক্যামেরুন। যদিও এমবেউমোর সেই শট আটকে দেন এডারসন।

শেষ পর্যন্ত গোলশূন্য ড্র নিয়েই বিরতিতে যায় দুই দল।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!