ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ খেলা ]
কাতার বিশ্বকাপ-২০২২

এমবাপ্পের গোলে পোল্যান্ডের বিপক্ষে ২-০তে এগিয়ে ফ্রান্স

স্পোর্টস ডেস্ক:
প্রকাশিত: ২২:৪১, ৪ ডিসেম্বর ২০২২
এমবাপ্পের গোলে পোল্যান্ডের বিপক্ষে ২-০তে এগিয়ে ফ্রান্স
ছবি: ফিফা

কাতার বিশ্বকাপে নিজেদের শেষ আট নিশ্চিতের ম্যাচে এখন মুখোমুখি লড়াইয়ে নামলো ফ্রান্স ও পোল্যান্ড। চার দশক পর আবারও বিশ্বকাপে মুখোমুখি এই দুই দল। কাতারের আল থুমামা স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হয় ম্যাচটি। খেলার দ্বিতীয়ার্ধে এমবাপ্পের গোলে ২-০ তে এগিয়ে আছে ফ্রান্স।

আক্রমণ পাল্টা আক্রমণে খেলা জমে উঠলেও কেউ প্রথম দিকে গোল পাচ্ছিল না। অবশেষে খেলার একেবারে শেষ দিকের ৪৪ মিনিটে অলিভিয়ারের গোলে এগিয়ে যায় ফ্রান্স। এই ১ গোলের লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে দু’দল।

এই ম্যাচে দুবারের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সই ফেবারিটের তকমাধারী। অন্যদিকে আছে রবার্ট লেবানডস্কির পোল্যান্ড। বর্তমান বিশ্বের ফুটবল তারকাদের মধ্যে অন্যতম সেরা। ফিফার কাছ থেকেও সেরার স্বীকৃতি পেয়েছেন লেবানডস্কি। বল নিয়ে ছুটতে শুরু করলে তাকে থামানো কঠিন। 

অবশ্য পোলিশ আক্রমণের পুরোধা কেবল এই লেবানডস্কিই। তাকে ঘিরেই আবর্তিত হয় পোল্যান্ডের খেলা। 

অন্যদিকে বহু প্রতিভাধারী ফ্রান্স। এই দলে আছেন কিলিয়ান এমবাপ্পে। মেসি-রোনালদো যুগের পর তাকেই ভাবা হচ্ছে যোগ্য উত্তরসূরি। তবে এমবাপ্পেই ফ্রান্সের ফুটবলে শেষ কথা নন। এখানে আছেন আঁতোয়ান গ্রিজমান। আছেন ওসমান ডেম্বলেরাও।

পোল্যান্ডের বিপক্ষে খেলতে নামার আগে বেশ সতর্ক ফ্রান্স কোচ দিদিয়ের দেশম। তিনি কেবল লেবানডস্কিকে নিয়ে ভাবছেন না। পাশাপাশি পোলিশ গোলরক্ষককে নিয়েও ভাবছেন। পুরো টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত সব সেভ করেছেন স্কেজেসনি। 

এজন্যই দিদিয়ের দেশম সংবাদ সম্মেলনে বলেন, ‘পোল্যান্ড দারুণভাবেই ডিফেন্ড করতে জানে। টুর্নামেন্টে তারা নিজেদের সামর্থ্যরে প্রমাণ দিয়েছে। তবে পোল্যান্ড মানেই কেবল ডিফেন্স ভালো তা নয়। তাদের আক্রমণভাগের দিকে তাকান। সেখানে লেবানডস্কির মতো তারকা আছেন।’ লেবানডস্কি ছাড়াও পোলিশ গোলরক্ষকের প্রশংসা করেছেন দেশম। ক্যারিয়ারে ২৬টা পেনাল্টি সেভ করেছেন স্কেজেশনি। রেকর্ডটা মাথায় রাখছে ফ্রান্স।

এর আগে ফ্রান্স-পোল্যান্ড সবমিলিয়ে ১৬ বার মুখোমুখি হয়। এর মধ্যে আট বারই জয় পেয়েছে ফ্রান্স। তিনবার জয় পেয়েছে পোল্যান্ড। বাকি পাঁচবারই ড্র হয়েছে দুই দলের লড়াই।

ডেইলি-বাংলাদেশ/সালি
লিংক সফলভাবে কপি হয়েছে!