ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার সূর্যকুমার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:৫০, ২৫ জানুয়ারি ২০২৩
বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার সূর্যকুমার
সূর্যকুমার যাদব

আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার হয়েছেন ভারতের মারকুটে ব্যাটসম্যান সূর্যকুমার যাদব।

বুধবার বিকেলে আইসিসি তাকে বর্ষসেরা ক্রিকেটার হিসেবে ঘোষণা দেয়।

২০২২ সালটি তার জন্য ছিল দুর্দান্ত। গেল বছর তিনি ৩১ ম্যাচ খেলে ৪৬.৫৬ গড়ে রান করেছিলেন ১ হাজার ১৬৪টি। স্ট্রাইক রেট ছিল ১৮৭.৪৩। সেঞ্চুরি করেছিলেন ২টি। আর হাফ সেঞ্চুরি ৯টি।

Advertisement

গেল বছর তিনি টি-টোয়েন্টিতে ৬৮টি ছক্কা হাঁকিয়েছিলেন। যা টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে আগে কেউ পারেনি।

টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে ব্যাট হাতে এমন দারুণ ও নান্দনিক পারফরম্যান্স খুব কম ব্যাটসম্যানই করেছিলেন। যেমনটা করেছেন সূর্যকুমার। ব্যাটকে তলোয়ার বানিয়ে বোলারদের শাসন করেছেন সিদ্ধহস্তে। ছুটিয়েছেন রানের ফল্গুধারা। ছুঁয়েছেন একের পর এক মাইলফলক আর রেকর্ড।

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপেও দুর্দান্ত খেলেছিলেন তিনি। ছয় ইনিংসে ফিফটি করেছিলেন তিনটি। গড় ছিল প্রায় ৬০। স্ট্রাইক রেট ছিল ১৮৯.৬৮।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!