সাক্ষাৎকারে মেসি জানিয়েছেন, বিশ্বকাপ বদলে দিয়েছে তার জীবন। প্রকাশ করেছেন, সোনালী ট্রফি ছুঁয়ে দেখার সেই দুর্লভ মুহূর্তের অনূভূতি। নিরবতা ভেঙ্গেছেন কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে আলোচিত ম্যাচের বিতর্ক নিয়েও।
তবে সবচেয়ে মজার তথ্য হিসেবে মেসি জানালেন, বিশ্বকাপ জয়ের পর ব্লক হয়ে যায় তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। আর্জেন্টাইন এফ এম রেডিও আরবান প্লেকে দেয়া সাক্ষাৎকারে এভাবেই মন খুলে কথা বলেছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের নায়ক।
.png)
সাক্ষাৎকারের এক পর্যায়ে মেসি জানান, বিশ্বচ্যাম্পিয়ন হয়ে বেশ বিপদেও পড়তে হয়েছে তাকে। খ্যাতির বিড়ম্বনা বাড়িয়েছে ফ্যান-ফলোয়ারদের পাঠানো লাখো লাখো ম্যাসেজ। ব্লকের কবলে পড়ে কয়েকদিন বন্ধ ছিলো ইন্সটাগ্রাম অ্যাকাউণ্ট।
মেসি বলেন, 'বিশ্বকাপ জয়ের পর লাখ লাখ ম্যাসেজ আসা শুরু করলো। এক পর্যায়ে ইনস্টাগ্রাম আমাকে ব্লক করলো। অনেক ম্যাসেজ ডিলিট করেও কাজ হয়নি। এটা অবিশ্বাস্য। নিজ নিজ জায়গা থেকে সেরাদের সেরারা আমাকে বার্তা পাঠিয়েছেন। তাদের কাছে কৃতজ্ঞ।'
মেসির মতে, বিশ্বকাপ শুধু আর্জেন্টাইনদের ৩২ বছরের আক্ষেপই ঘুচায়নি। মুক্তি দিয়েছে তাকে। তবে যে চিত্রনাট্যে শেষ হয়েছে দীর্ঘ সেই আক্ষেপের গল্প। তাতে মুগ্ধ স্বয়ং মেসিও। উল্লেখ্য, ইনস্টাগ্রামে এই ফুটবলারের ৪২৫ মিলিয়ন ফলোয়ার রয়েছে।