শুধু ডিএসপিই নয় বেলুচিস্তান পুলিশের শুভেচ্ছাদূত হিসেবেও দায়িত্ব পালন করবেন নাসিম।
রোববার আনুষ্ঠানিকভাবে নাসিমকে এই সম্মানে ভূষিত করেছে বেলুচিস্তান পুলিশ।
.png)
নাসিম শাহ বলেন, ছোটবেলায় আমি পুলিশকে ভয় পেতাম। আমি দুষ্টুমি করলে আমার বাবা-মা পুলিশের নাম করে আমাকে ভয় দেখাতেন। তবে যত বড় হয়েছি, ধীরে ধীরে ভয় কেটেছে। আমাদের নিরাপদ রাখতে পুলিশ যে ত্যাগ স্বীকার করে, তা আমি উপলব্ধি করতে পেরেছি। তারা শুধু আমাদের জন্য নিজেদের জীবন ঝুঁকির মধ্যে ফেলেন না, আমাদের কাছে বিভিন্ন সেবা সহজভাবে পৌঁছে দিতে অক্লান্ত পরিশ্রমও করেন।
পাকিস্তানি ক্রিকেটারদের শুভেচ্ছাদূত হওয়ার ঘটনা এবারই প্রথম নয়। গত বছরের জুলাইয়ে পেসার শাহিন শাহ আফ্রিদিকে শুভেচ্ছাদূত বানায় খাইবার পাখতুনখোয়া পুলিশ।