দেশের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজে জয় পেয়েছে বাংলাদেশ। এ সিরিজে ৩-০ ম্যাচের ব্যবধানে জিতে টিম টাইগার্স। এতে সিরিজ জয় তো বটেই, ইংলিশরা হয়েছে ধবল ধোলাই।
ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণ টি-২০তে এমন অনবদ্য জয় বিশ্বমঞ্চে একধাপ এগিয়ে দিয়েছে টাইগারদের। একই সঙ্গে সাকিব বাহিনীর অবিস্মরণীয় সাফল্যের মূহুর্তটি নিজেদের অফিসিয়াল টুইটার ও ফেসবুকের কভার ফটোতে স্থান দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
.png)
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার ও ফেসবুক পেইজের কভার ফটোতে বাংলাদেশ ক্রিকেট দলের ট্রফি নিয়ে উদযাপনের ছবিটি শেয়ার করেছে। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থার এমন কাণ্ডে বেশ আনন্দিত টাইগার ভক্তরা।