ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

গেইলের রেকর্ড ভাঙলেন চার্লস

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:০৯, ২৭ মার্চ ২০২৩
গেইলের রেকর্ড ভাঙলেন চার্লস
জনসন চার্লস

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-২০তে উইন্ডিজের মুখোমুখি হয়েছিল দক্ষিণ আফ্রিকা। এ ম্যাচে উইন্ডিজকে ছয় উইকেটে হারিয়েছে প্রোটিয়ারা। এতে চলমান টি-২০ সিরিজে ১-১ এ সমতা এনেছে স্বাগতিকরা।

রোববার সেঞ্চুরিয়ানের সুপারস্পোর্ট পার্কে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টি-২০ ম্যাচে স্বাগতিকদের ২৫৯ রানের বিশাল লক্ষ্য ছুড়ে দিয়েছিল উইন্ডিজরা। তবে সেই লক্ষ্য ৭ বল হাতে রেখেই টপকে যায় প্রোটিয়ারা। আন্তর্জাতিক টি–২০তে এটি রান তাড়ায় বিশ্ব রেকর্ড। 

তবে শুধু রান তাড়ায় নয়, দুই দল মিলিয়ে ম্যাচে ৫১৭ রান আর ৩৭ ছক্কা হাকিয়ে এ ফরম্যাটে নতুন বিশ্ব রেকর্ড গড়েছে।

Advertisement

এদিন প্রোটিয়া বোলারদের ওপর তাণ্ডব চালিয়েছেন উইন্ডিজের ব্যাটার জনসন চার্লস। আগে ব্যাট করতে নেমে বিস্ফোরক ব্যাটিংয়ে মাত্র ৩৯ বলে শতক পূরণ করেন জনসন চার্লস।

এর মধ্য দিয়ে উইন্ডিজের টি-২০ ইতিহাসে  দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েন তিনি। পাশাপাশি 'দ্য ইউনিভার্স বস' খ্যাত ক্রিস গেইলকে হটিয়ে দ্রুততম সেঞ্চুরির মালিক এখন এ উইকেটরক্ষক-ব্যাটার।

এ ম্যাচে ৪৬ বলে ১০ চার ও ১১ ছক্কায় ১১৮ রান করেন চার্লস।

এর আগে ২০১৬ টি-২০ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ৪৭ বলে সেঞ্চুরি হাকিয়েছিলেন ক্রিস গেইল। 

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!