[ খেলা ]
মোহামেডানের হোঁচট
ছবি: সংগৃহীত
বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে হোঁচট খেলেছে ঐতিহ্যবাহী দল ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব। শনিবার (১৫ এপ্রিল) কুমিল্লায় পুলিশ এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ঢাকার সাদা-কালোরা।
আজ খেলার ১০ মিনিটে লিড পায় পুলিশ এফসি (১-০)। প্রথমার্ধে বাকি সময়ে গোল দিতে পারেনি কোনো দলই। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে পুলিশ বিরতিতে যায়। দ্বিতীয়ার্ধের ১১ মিনিটে ম্যাচে সমতা আনে মোহামেডান। সাদা-কালোদের হয়ে গোল করেন মোহামেডানের শাহরিয়ার ইমন (১-১)। েবাকি সময়ে গোল না হওয়ায় ড্র করে মাঠ ছাড়ে দুই দল।
এই ড্রয়ে পুলিশ ১২ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আর সমান সংখ্যক ম্যাচে এক পয়েন্ট কম নিয়ে পঞ্চমে। ১২ ম্যাচে ১১ জয় ও ১ ড্রয়ে ৩৪ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষস্থানে কিংস। অন্যদিকে ২ জয়, ৬ ড্র ও ৪ হারে ১২ পয়েন্ট নিয়ে সাতে রয়েছে ফর্টিস।
.png)
ডেইলি-বাংলাদেশ/এএসএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!