[ খেলা ]
ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে ইতালিয়ান তারকা ফুটবলার
ছবি: সংগৃহীত
ইতালির তারকা স্ট্রাইকার চিরো ইম্মোবিলে ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছেন। অল্পের জন্য প্রাণে বেঁচেছেন তিনি। তবে হাত, পাঁজর এবং হার্টে আঘাত পেয়েছেন। বর্তমানে হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে আছেন এ ফুটবলার।
রোববার ইতালির রোমে অনাকাঙ্ক্ষিত এক দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যায় ইম্মোবিলেের গাড়ি। একটি ট্রামের সঙ্গে ধাক্কা লেগে ঘটেছে এই দুর্ঘটনা। ইতালিয়ান ফরোয়ার্ডের সঙ্গে গাড়িতে তার দুই কন্যাও ছিলেন।
দুর্ঘটনার পর ইম্মোবিলে যতটুকু কথা বলতে পেরেছেন, তাতে তিনি পুলিশকে জানিয়েছেন, ট্রামটা সিগন্যালের লাল বাতি উপেক্ষা করে তার গাড়িতে এসে লাগিয়ে দেয়। তাতেই এত বড় দুর্ঘটনা।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ইম্মোবিলে আহত হলেও তার প্রাণশঙ্কা নেই। তার দুই কন্যাও বড় ধরনের ইনজুরি থেকে বেঁচে গেছেন। দুর্ঘটনায় ইম্মোবিলেের গাড়ি ছাড়াও ট্রামের ৭ সাত যাত্রী আহত হয়েছেন। তাদের সবাইকে হাসপাতালে নেয়া হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এএল
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!