শুক্রবার মুম্বাইয়ের শচীন টেন্ডুলকার জিমখানা মাঠে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামে প্রাইম ব্যাংক-বিসিবি অনূর্ধ্ব-১৬ ক্রিকেট দল। এ ম্যাচের প্রথম দিনে টাইগারদের বোলিং তোপে মাত্র ১৯০ রানেই গুটিয়ে যায় স্বাগতিকরা।
জবাবে ব্যাট করতে নেমে জোড়া সেঞ্চুরিতে ৮ উইকেট হারিয়ে ৪৪৬ রান সংগ্রহ করে বাংলাদেশ। ২৫৬ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ৮১ রানে অলআউট হয় মুম্বাই। এতে দুর্দান্ত জয় তুলে নেয় টিম টাইগার্স।
.png)
বৃষ্টিবিঘ্নিত দিনে দুই উইকেটে চার রানে দিন শুরু করে মাত্র ৭৭ রান যোগ করেই সব উইকেট হারায় স্বাগতিকরা। সর্বোচ্চ চার উইকেট শিকার করেন শেখ ইমতিয়াজ। এছাড়া তিন উইকেট নেন সাইমুন রাতুল।
এর আগে সামিউন বশির রাতুল (১০৫) ও দেবাশীষ সরকারের (১০১) সেঞ্চুরিতে জয়ের ভিত পেয়ে যায় বাংলাদেশ। এছাড়া ৯২ রানে আউট হলে আট রানের জন্য সেঞ্চুরির আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয় রিফাত বেগকে।