ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ক্রিকেটার না হলে যা হতেন আকরাম

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:৪২, ৮ মে ২০২৩
ক্রিকেটার না হলে যা হতেন আকরাম
ছবি- সংগৃহীত

দীর্ঘ আঠারো বছরের বর্ণিল ক্যারিয়ার শেষে ২০০৩ সালে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেন পাকিস্তানের কিংবদন্তি ও সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম। বাইশ গজ থেকে বিদায় নিলেও ক্রিকেটের সঙ্গেই নিজেকে জড়িয়ে রেখেছেন সাবেক এ ক্রিকেটার।

বর্তমানে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে বোলিং কোচ কিংবা সুযোগ মিললেই ধারাভাষ্যকারের ভূমিকায় দেখা যায় আকরামকে। এবার ক্রিকেটার না হলে অন্য কোন পেশা বেছে নিতেন সেটি নিয়ে মুখ খুলেছেন এ কিংবদন্তি।

সম্প্রতি ভারতের সংবাদমাধ্যম স্পোর্টস কিডাকে দেওয়া এক সাক্ষাৎকারে ওয়াসিম আকরাম বলেন, ‘আমার পুরো মনোযোগ ছিল খেলাধুলার প্রতি। আমি স্কুলের বাস্কেটবল দলে থাকতাম, ক্রিকেট দলে থাকতাম, টেবিল টেনিস খেলতাম। কিন্তু পড়াশোনার ব্যাপারে আমি সব সময়ই ব্যাকবেঞ্চার ধরনের ছিলাম।’

Advertisement

ক্রিকেটার না হলে কী করতেন? এমন প্রশ্নের জবাবে আকরাম বলেন, যদি আমি ক্রিকেটার না হতাম, তাহলে হয়তো টরন্টোতে আমার একটা পেট্রলপাম্প থাকত। কী জানি! আমি জানি না। দেখুন, আমি ছাত্র হিসেবে খুব বাজে ছিলাম।

আকরাম বলেন, আমি পাকিস্তান দলে সুযোগ পেয়েছিলাম মাত্র ১৭ বছর বয়সে। তখন তো আমি বাচ্চাই। বিকল্প কোনো পরিকল্পনা বলে যে কিছু থাকতে পারে, সেটিই আমি জানতাম না। আল্লাহ সহায় ছিলেন আমার প্রতি।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!