আজ শুরুতে ব্যাট করে ১৫৪ রানে অলআউট হয়ে যায় সফরকারীরা। জবাব দিতে নেমে ২৬ ওভারেই ম্যাচ জেতে টাইগার যুবারা।
টস হেরে ব্যাট করতে নেমে ৫ রানেই সাজঘরে ফেরেন পাকিস্তানের দুই উদ্বোধনী ব্যাটার। এই ধাক্কা আর সামলে উঠতে পারেনি দলটি। ৪ চার ও ১ ছক্কায় ৪২ বলে সর্বোচ্চ ৩২ রান আসে মির্জা সাদ বেগের ব্যাট থেকে। এছাড়া আরাফাত আহমেদ ৫০ বলে ২৮ ও ৩৮ বলে ২৭ রান করেন আলি আসফান্দ।
.png)
বাংলাদেশের পক্ষে ৮ ওভারে ৪ মেডেনসহ ২০ রান দিয়ে ৩ উইকেট নেন রহুনাত দৌল্লা বর্ষণ। ম্যাচ-সেরার পুরস্কারও জেতেন এই পেসার। সমান উইকেট নিতে ৮ ওভার ৩ বল করে ৩৭ রান খরচ করেন ইকবাল হোসেন ইমন। এছাড়া শেখ পারভেজ হোসেন জীবন দুই এবং জিশান আলম ও ওয়াসী সিদ্দিক এক উইকেট নেন।
রান তাড়ায় নেমে ৫৯ রানের উদ্বোধনী জুটি পায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এক ওভারের ব্যবধানেই অবশ্য আউট হন দুই ওপেনার। ৮ চারে ৩৪ বলে ৩৬ রান করেন আদিল বিন সিদ্দিক। ৪ চারে ২৫ বলে ২১ রান আসে মাজহারুল ইসলামের ব্যাটে। তিন নম্বরে খেলতে নেমে ২৫ বলে ২৭ রান করে শিহাব জেমস আউট হলেও জয় মোটামুটি নিশ্চিত করে যান। ২৪ ওভার হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় যুবা টাইগাররা।