ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বাফুফেতে ‘১০ম এএফসি গ্রাসরুটস ডে’ অনুষ্ঠিত

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৪১, ১৫ মে ২০২৩
বাফুফেতে ‘১০ম এএফসি গ্রাসরুটস ডে’ অনুষ্ঠিত
ছবি: বাফুফে

তৃণমূলে ফুটবলের জাগরণ শিশু-কিশোরদের মাঝে ফুটবলকে জনপ্রিয় করতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) উদ্যোগে উদযাপিত হয়েছে ‘এএফসি গ্রাসরুটস ফুটবল ডে’। রোববার (১৫ মে) বাফুফের মতিঝিল ভবনের পাশে টার্ফে ‘১০ম এএফসি গ্রাসরুটস ডে-২০২৩’ অনুষ্ঠিত হয়। সেখানে ঢাকার ও ঢাকার আশে-পাশের বাফুফের এফ্যালিয়েটড ১৬ টি একাডেমি প্রায় ২০০ জন ফুটবলার অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাফুফের সহ-সভাপতি মহিউদ্দিন আহমেদ মহি, বাফুফের সদস্য আমের খান ও মাহেদুর রহমান মিরাজ এবং বাফুফের ভারপ্রাপ্ত সাধারণ ইমরান হোসেন তুষার। এছাড়াও উপস্থিত ছিলেন বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলি ও বাংলাদেশ জাতীয় দলের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা।   

দুই ঘন্টাব্যাপী এ আনন্দ আয়োজন শেষে ক্ষুদে ফুটবলারদের মাঝে বাফুফে প্রেরিত জার্সি বিতরণ করা হয়। পরে স্থানীয় কোচ ও রেফারীদের তত্বাবধানে ক্ষুদে ফুটবলাররা মাঠ প্রদক্ষিণ, ফুটবল শৈলী প্রদর্শন এবং প্রীতি ফুটবল খেলায় অংশ নেয়। খেলা শেষে অংশগ্রহণকারী প্রত্যেক ক্ষুদে ফুটবলারদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!