ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

আনচেলত্তির বিষয়ে যে সিদ্ধান্ত রেখেছে রিয়াল!

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:৪৭, ১৯ মে ২০২৩
আনচেলত্তির বিষয়ে যে সিদ্ধান্ত রেখেছে রিয়াল!
ছবি: সংগৃহীত

চলতি মৌসুমে শুধুমাত্র কোপা দেল রে এর শিরোপার ছাড়া আর কোনো ট্রফির স্বাদ পায়নি রিয়াল মাদ্রিদ। সর্বশেষ ম্যাচে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেষ্টার সিটির কাছে হেরে ইউরোপের সেরা লিগ চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিয়েছে স্প্যানিশ ক্লাবটি। তবে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা হাত ছাড়ার পর দলটির কোচ কার্লো আনচেলত্তির বিষয়টি নিয়ে প্রশ্ন উঠছে। তবে এই বিষয়ে আগেই সিদ্ধান্ত নিয়ে রেখেছে রিয়াল।   

১৫ দিন আগেই তার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। এদিকে জাতীয় দলের কোচ বানাতে আনচেলত্তির দিকে তাকিয়ে আছে বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। সেলেসাওদের কোচ হতে সরাসরি না বলেননি কখনোই, তবে রিয়ালের সঙ্গে চুক্তি শেষ হওয়া পর্যন্ত থাকার কথা বলে আসছেন এই অভিজ্ঞ গুরু। তবে চ্যাম্পিয়ন্স লিগ থেকে রিয়ালের বিদায় হলে, আনচেলত্তি হয়তো ব্রাজিলের আহবানে সাড়া দেবেন- অনেকেরই সেই ধারণা ছিল। তবে এখনও আগের মতোই মন্তব্য করেছেন এই ইতালিয়ান কোচ।

ইতিহাদের ম্যাচের পর কোচ কার্লো আনচেলত্তিকে নিয়ে তীব্র সমালোচনা হয়েছে। বিশেষ করে একাদশ নির্বাচন, বিকল্প পরিকল্পনা কিংবা রিয়ালের মতো দল চালানোর সামর্থ্য; অনেকেই ভাবছেন, বিকল্প পথে হাঁটা উচিত লস ব্লাঙ্কোদের। 

রিয়ালে নিজের ভবিষ্যৎ নিয়ে করিম বেনজেমাদের কোচ বলছেন, ‘এখানে (রিয়াল মাদ্রিদ) থাকার ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। কারণ, আমি মনে করি ক্লাব প্রেসিডেন্ট এ বিষয়ে অন্তত ১৫ দিন আগে থেকেই সিদ্ধান্ত নিয়ে রেখেছেন। তাই এ ব্যাপারে কোনো সন্দেহ নেই।’

তবে সমর্থকদের এমন সমালোচনাতেও শিষ্যদের পাশে পাচ্ছেন আনচেলত্তি। দলের ক্রোয়েশিয়ান মিডফিল্ডার লুকা মদ্রিচের মতে, ‘আমি মনে করি কোচ হিসেবে আরও সুযোগ প্রাপ্য তার। আমার কোনো সন্দেহ নেই। দ্বিতীয় দফায় দায়িত্বে আসার পর থেকে সে সব সম্ভাব্য শিরোপা জিতেছেন। গত মৌসুমটা আমাদের অবিশ্বাস্য কেটেছে।’

এবারের মৌসুমটা রিয়ালের জন্য দুঃস্বপ্নের মতোই শেষ হলো। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে লা লিগার শিরোপা খোয়ানোর পর চ্যাম্পিয়ন্স লিগেও ভরাডুবি ঘটেছে। তবে ক্লাব বিশ্বকাপ ও কোপা দেল রে’র শিরোপার মাধ্যমে কিছুটা স্বস্তি পেতে চাইবে ইউরোপীয় জায়ান্ট দলটি। 

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!