ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ভারতের মাটিতে বিশ্বকাপ খেলবে পাকিস্তান?

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯:৪৬, ৮ জুন ২০২৩
ভারতের মাটিতে বিশ্বকাপ খেলবে পাকিস্তান?
ছবি- সংগৃহীত

এশিয়া কাপের ১৬তম আসরের আয়োজক পাকিস্তান। তবে টুর্নামেন্টটি নিয়ে অনিশ্চতা দেখা দিয়েছে। কেননা দেশটির মাটিতে গিয়ে খেলতে নারাজ ভারত। অবশ্য তাদের জন্য ‘হাইব্রিড মডেল’র প্রস্তাব রাখা হয়েছে। তাতেও নাকি সমাধান মিলছে না।

এদিকে এশিয়া কাপের পর আগামী অক্টোবরে ভারতের মাটিতে গড়াবে ওয়ানডে বিশ্বকাপের আসর। ভারত যদি এশিয়া কাপ না খেলতে যায় তাহলে বিশ্বকাপও বয়কটের সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান। তবে তারা নাকি সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে!

এবার নিজেদের অবস্থান থেকে নমনীয় হয়েছে পাকিস্তান। আসন্ন ওয়ানডে বিশ্বকাপে নিজেদের পছন্দের তিন ভেন্যুর নাম প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

Advertisement

পাকিস্তান সরকারের সবুজ সংকেত পেলে ভারতে বিশ্বকাপ খেলতে যাবে বাবর-রিজওয়ানরা। দেশটিতে বিশ্বকাপ খেলতে রাজি হলেও আহমেদাবাদে নকআউট পর্ব, ফাইনাল ব্যতীত অন্য কোনো ম্যাচ খেলতে রাজি নয় পাকিস্তান। 

নিরাপত্তা ইস্যুতেই আহমেদাবাদের ভেন্যুকে এড়িতে চলতে চাচ্ছে পিসিবি। তাদের পক্ষ থেকে আইসিসিকে জানানো হয়েছে কলকাতা, চেন্নাই এবং ব্যাঙ্গালুরুতে খেলতে আপত্তি নেই তাদের। 

এশিয়া কাপ ও বিশ্বকাপ নিয়ে জটিলতা দূর করতে সম্প্রতি পাকিস্তান সফর করেন আইসিসির সভাপতি এবং জেনারেল ম্যানেজার।

পিসিবির একটি সূত্র জানিয়েছে, নাজিম শেঠি আইসিসির সভাপতিকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, নকআউট পর্বের ম্যাচ এবং ফাইনাল ম্যাচ ব্যতীত অন্য কোনো ম্যাচ পাকিস্তান কোনো অবস্থাতেই আহমেদাবাদে খেলবে না।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!