সাফে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চিয়তা!
ক্রিকেটে এশিয়া কাপ ও ওয়ানডে বিশ্বকাপ নিয়ে ভারত এবং পাকিস্তানের মধ্যে চলছে শীতল সর্ম্পক। রোহিত-কোহলিরা পাকিস্তানের মাটিতে এশিয়া কাপ খেলতে যাবে না, অন্যদিকে ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ খেলতে যাবে না পাকিস্তান ক্রিকেট দল। শুধু ক্রিকেট নয়, ভারতের মাটিতে অনুষ্ঠিত আসন্ন সাফে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে শুরু হয়েছে অনিশ্চিয়তা।
সর্বশেষ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি হওয়া এক সার্কুলারে মে দেশে অনুষ্ঠিতব্য সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নিতে যাওয়া দলগুলোর মধ্যে পাকিস্তান ছাড়া সব দেশের নাম অন্তর্ভূক্ত করেছে। এ সার্কুলারের পর পরই সংকটটি দেখা দেয়।
পাকিস্তানে এই বিষয়টি আগামী বৃহস্পতিবার জরুরি সভায় বসছে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ)। এ বিষয়ে সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল গণমাধ্যমকে বলেন, ‘ভিসা সংক্রান্ত বিষয়ে কিছু জটিলতা তৈরি হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় অংশগ্রহণকারী দলগুলোর ভিসার বিষয়ে যে সার্কুলার দিয়েছে সেখানে অতিথি ৭ দেশের মধ্যে ৬টির নাম থাকলেও নেই পকিস্তানের নাম। সেটা জানার পরই আমরা জরুরি সভায় বসতে যাচ্ছি। আমরা যতটুকু জেনেছি, পাকিস্তানের ভিসার বিষয়টি আলাদাভাবে দেখছে ভারত সরকার।’
.png)
এদিকে পাকিস্তানের একটি সংবাদ মাধ্যমে রিপোর্ট প্রকাশ হয়েছে যে, পাকিস্তান সরকার এখনও সাফ চ্যাম্পিয়নশিপে খেলতে ভারত যাওয়ার জন্য তাদের ফুটবল দলকে এনওসি (অনাপত্তিপত্র) দেয়নি। পাকিস্তান ফুটবল ফেডারেশন তাদের সরকারের কাছে সব কাগজ-পত্র জমা দেয়ার পরও বিষয়টা ঝুলিয়ে রেখেছে দেশটির সরকার। ফলে আগামী ২১ জুন সাফে পাকিস্তানের অংশ নেওয়া অনিশ্চিত হয়ে পড়েছে।