ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

ভারতের বিপক্ষে সিরিজ জয়ের অপেক্ষা বাড়লো টাইগ্রেসদের

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৩৪, ১৯ জুলাই ২০২৩
ভারতের বিপক্ষে সিরিজ জয়ের অপেক্ষা বাড়লো টাইগ্রেসদের
ছবি- সংগৃহীত

ঘরের মাঠে ভারতের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে জয় তুলে নিয়েছিল বাংলাদেশের মেয়েরা। এতে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে জিতলেই সিরিজ নিশ্চিত হয়ে যেত টাইগ্রেসদের। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে বড় হারে সেই অপেক্ষা বাড়লো নিগার সুলতানা জ্যোতির দলের।

বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হয় বাংলাদেশ ও ভারতের মেয়েরা। এ ম্যাচে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২২৮ রান সংগ্রহ করে ভারত। জবাবে ১২০ রানেই গুটিয়ে যায় হাসান তিলকরত্নের শিষ্যরা। এতে সিরিজে সমতা আনলো সফরকারীরা।

এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

ম্যাচের শুরুতেই ধাক্কা খায় ভারত। সফরকারীদের হয়ে যথারীতি ইনিংস উদ্বোধনে নামেন স্মৃতি মান্ধানা ও প্রিয়া পুর্নিয়া। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েও রান তুলতে থাকে দলটি। 

এদিন ভারতের অধিনায়ক হারমানপ্রীত কৌরের লড়াকু ফিফটি ও জেমিমাহ রদ্রিগেজের ৮৬ রানে স্বাগতিকদের বড় লক্ষ্য ছুঁড়ে দেয় সফরকারীরা।

টাইগ্রেসদের হয়ে সর্বোচ্চ দুটি করে উইকেট শিকার করেন নাহিদা আক্তার ও সুলতানা খাতুন।

লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ছন্দহীন ব্যাটিং প্রদর্শন করেন বাঘিনীরা। কিন্তু ফারজানা হক পিংকি ও রিতু মনির ব্যাটে কিছুটি প্রতিরোধ গড়ে তোলে। তবে এই দুই ব্যাটারের বিদায়ে খেই হারিয়ে ফেলেন জ্যোতিরা। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেননি তারা। ফলে ১২০ রানেই থেমে যায় স্বাগতিকরা।

ভারতের হয়ে সর্বোচ্চ চার উইকেট শিকার করেন জেমিমাহ রদ্রিগেজ। এছাড়াও তিন উইকেট তুলে নেন দেবিকা বৈদ্য।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!