টস জিতে ভারতের বিপক্ষে বোলিংয়ে বাংলাদেশ
ভারতের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচেও জয়ের জন্য মুখিয়ে রয়েছে নারী ক্রিকেটাররা। এই ম্যাচে টসে জয় পেয়ে অতিথি দল ভারতকে প্রথমে ব্যাটিংয়ের জন্য আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বুধবার সকাল সাড়ে ৯টায় মুখোমুখি হয় বাংলাদেশ ও ভারতের নারী দল। ম্যাচটিতে বাংলাদেশের একাদশে একটি পরিবর্তন আনা হয়েছে। স্বর্ণা আক্তারের চোটের কারণে দলে জায়গা পেয়েছেন লতা মণ্ডল। অন্য দিকে ভারতের একাদশে পরিবর্তন এসেছে দুটি। বারেডি আনুশা ও পূজা ভাস্ত্রকারের পরিবর্তে খেলছেন হারলিন দেওল এবং মেঘনা সিং।
প্রথম ওয়ানডেতে বাংলাদেশ বৃষ্টি আইনে ৪০ রানে জয় পেয়েছিল। তিন ম্যাচ সিরিজের এই ম্যাচটি জিততে পারলে এক ম্যাচ হাতে রেখে জ্যোতিদের সিরিজ নিশ্চিত হবে। তবে সমতায় ফিরতে মুখিয়ে রয়েছে ভারত।
বাংলাদেশের একাদশ—
মুর্শিদা খাতুন, শারমিন আক্তার, ফারজানা হক, নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), রিতু মনি, রাবেয়া খান, লতা মণ্ডল, নাহিদা আক্তার, ফাহিমা খাতুন, সুলতানা খাতুন ও মারুফা আক্তার।
ভারতের একাদশ—
প্রিয়া পুনিয়া, স্মৃতি মান্ধানা, স্বস্তিকা ভাটিয়া, হরমনপ্রীত কৌর (অধিনায়ক), জেমিমা রদ্রিগেস, হারলিন দেওল, আমানজোত কৌর, দীপ্তি শর্মা, স্নেহ রানা, দেবিকা বৈদ্য ও মেঘনা সিং।