ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

কোহলি-রুটদের পেছনে ফেললেন লিটন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:৩৬, ২০ জুলাই ২০২৩
কোহলি-রুটদের পেছনে ফেললেন লিটন
ছবি- সংগৃহীত

জাতীয় দলের জার্সিতে ব্যাট হাতে দুর্দান্ত সময় কাটছে বাংলাদেশের ওপেনার লিটন দাসের। ধারাবাহিক পারফর্ম করে এবার সুখবর পেলেন এ উইকেটরক্ষক-ব্যাটার।

২০২০ সাল থেকে এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাটিংয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় সেরা তিনে অবস্থান করছেন লিটন। তার উপরে শুধু আছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম ও ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। 

এই সময়ে বাবর আজম আন্তর্জাতিক ক্রিকেটে ৪৯ দশমিক ৬৭ গড়ে করেছেন পাঁচ হাজার ৮১২ রান। যেখানে ১৫টি সেঞ্চুরির পাশাপাশি ছিল ৪২টি ফিফটিও। দুই নম্বরে অবস্থান করা আরেক পাকিস্তানি ক্রিকেটার রিজওয়ান এই সময়ে ৪৬ দশমিক ৬৪ গড়ে ৩ সেঞ্চুরি ও ৩৭ ফিফটিতে করেছেন চার হাজার ৪৭৮ রান। 

এ তালিকার তিনে থাকা লিটন পেছনে ফেলেছেন জো রুট ও বিরাট কোহলির মতো তারকাকে। লিটনের ব্যাট থেকে ৩৬ দশমিক ৫৬ গড়ে ৭ সেঞ্চুরি ও ২৭ ফিফটিতে করেছেন চার হাজার ২৬৮ রান। 

চারে থাকা রুটের রান চার হাজার ২২৮ ব্যাটিং গড় ৫১ দশমিক ৫৬ রান ১৩ সেঞ্চুরি ও ১৬ ফিফটিতে এই রান করেছেন তিনি। ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলি ৩৯ দশমিক ৭৭ গড়ে ৫ সেঞ্চুরি ও ৩০ ফিফটিতে করেছেন চার হাজার ১৭ রান।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!