চলতি মৌসুমের শেষ দিকে আটলান্টা ও চার্লটের বিপক্ষে খেলবে মেসির ক্লাব ইন্টার মায়ামি। যে মাঠগুলোতে রয়েছে কৃত্রিম ঘাস। অন্যদিকে মেসির ক্যারিয়ারের বেশিভাগ সময় জুড়ে খেলেছেন প্রাকৃতিক ঘাসের মাঠে। যে কারণে তার চোটে পড়ার শস্কা থেকে বাঁচাতে ঘাস পরিবর্তনের কথা ভাবছে এমএলএস কর্তৃপক্ষ।
এমএলএসের লিগ কমিশনার ডন গারবারের বিশ্বাস, ‘মেসিকে চোট থেকে বাঁচানোর জন্য যথাযথ কার্যকরী পদক্ষেপ নেয়া হবে। যেখানে একটি সমাধান হিসেবে ভাবা হচ্ছে ঘাসের আরেকটি অস্থায়ী স্তর যুক্ত করাকে।’
.png)
ক্রীড়াভিত্তিক মার্কিন সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিককে গারবার বলেছেন, ‘এমএলএস অনেক আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করেছে। আমরা সেসব মাঠে প্রাকৃতিক ঘাস আনতে সক্ষম হয়েছিলাম। কিন্তু আমরা কখনোই সাধারণ মৌসুম চলাকালে এটা করিনি। আমার প্রত্যাশা, তারা যা করা প্রয়োজন, তা করবে। যদিও সবকিছু ঠিকঠাক করতে অনেক কাজ সম্পন্ন করতে হবে।’
তবে সংবাদ মাধ্যমটি আরো জানায় নামি-দামি খেলোয়াড়রা খেলে গেছেন এলমএলএসে। তারা কোনো সমস্যায় পড়েননি। এমন গারবার বলেছেন, ‘অনেক আন্তর্জাতিক তারকা মেজর লিগ সকারে খেলতে এসেছেন। কৃত্রিম ঘাসে খেলা নিয়ে তারা হয় কৌতূহলী ছিল কিংবা উদ্বিগ্ন ছিল। কিন্তু এরপর আপনি দেখবেন, অনেক বিশ্বসেরা খেলোয়াড় কৃত্রিম ঘাসের মাঠে খেলেছে। যেখানে থিয়েরি অঁরি এবং কাকার মতো সেরা খেলোয়াড়রাও আছেন।’