রোববার ডি আর ভি পিএনকে স্টেডিয়ামে মেসিকে পরিচয় করিয়ে দিয়েছে মিয়ামি। এর একদিন আগে সামাজিক মাধ্যমে লিওর সঙ্গে আনুষ্ঠানিক চুক্তির ঘোষণা দেয় ক্লাবটি। এদিন জানানো হয়, আগামী দুই বছরের জন্য লিওর সঙ্গে চুক্তি সম্পন্ন করেছে ক্লাবটি। তবে মেসি চাইলেই আরো এক মৌসুম থাকতে পারবেন মিয়ামিতে।
এদিকে ক্যারিয়ারের প্রায় পুরো সময়ই ১০ নম্বর জার্সি পরেছেন মেসি। পিএসজিতে দুই মৌসুম ৩০ নম্বর জার্সি গায়ে দিলেও ইন্টার মিয়ামিতে ১০ নম্বর জার্সিতেই দেখা যাবে বিশ্বকাপজয়ী ফুটবলারকে। মেসির অপেক্ষায় থেকে থেকে এই মৌসুমে এখনো ১০ নম্বর জার্সি অন্য কাউকে দেয়নি ক্লাবটি।
.png)
মেসি ইন্টার মিয়ামিতে যোগ দেওয়ায় অনেক ফুটবলপ্রেমীই ক্লাবটির খেলা দেখার অপেক্ষায় রয়েছেন। বাংলাদেশ থেকেও মিয়ামির জার্সিতে মেসির খেলা উপভোগ করার সুযোগ রয়েছে। অ্যাপল টিভির সাবস্ক্রিপশনের মাধ্যমে বাংলাদেশসহ বিশ্বের যে কোন দেশ থেকে মিয়ামির ম্যাচ দেখা যাবে। কিছু ম্যাচ ফক্স স্পোর্টসও সম্প্রচার করবে।