দেশটির গণমাধ্যমের দাবি, শুক্রবার (২১ জুলাই) ফ্লোরিডার ডিআরভি পিএনকে স্টেডিয়ামে ক্রুজ আজুলের মুখোমুখি হবে মিয়ামি। আর এ ম্যাচেই অভিষেক হতে পারে লিওনেল মেসি ও সার্জিও বুসকেটসের। এবার বিষয়টি নিয়ে কথা বলেছেন ক্লাবটির কোচ জেরার্দো মার্টিনো।
তিনি বলেন, ‘এখন পর্যন্ত আমি যা দেখেছি, তারা খেলার জন্য ফিট আছে। আশা করি, শুক্রবার তারা থাকতে পারবে।’
.png)
মার্টিনো আরো বলেন, ‘তারা শুরু থেকে নাকি বিরতির পর থেকে খেলবে সেটার সিদ্ধান্ত আমরা এখনো নেইনি। কিন্তু আমি যা দেখেছি, তাতে লিও (মেসি) ও বুসি (বুসকেতস) খেলতে পারবে।’
এদিকে মিয়ামিতে মেসি-বুসকেটসের সঙ্গে যোগ দিচ্ছেন জর্ডি আলবাও। এমএলএসে তলানিতে থাকা দলটি কিছু তরুণ খেলোয়াড়কে এখন দলে নিতে চাচ্ছে। প্যারাগুয়ের ২০ বছর বয়সী ডিফেন্ডার ডিয়েগো গোমেজ এরই মধ্যে দেশটির ক্লাব লিবারটাড থেকে মিয়ামিতে যোগ দিয়েছেন।
আরো এক দক্ষিণ আমেরিকান তরুণ ২০ বছর বয়সী আর্জেন্টাইন মিডফিল্ডার ফাকুন্ডো ফারিয়াসের সাথে মিয়ামির মৌখিক আলোচনা হয়েছে।
ক্লাবটির অন্যতম মালিক জর্জ ম্যাস জানান, ‘আর্জেন্টাইন লিগের দুই তরুণের সাথে আলোচনা চলছে, তারা হলেন রেসিং ক্লাবের সেন্ট্রাল ডিফেন্ডার টমাস এভিলস ও নিওয়েলস ওলড বয়েসের স্ট্রাইকার ব্রায়ান আগুইরে।’