ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

দেশে ফিরলেন তামিম, তারপর যা জানা গেল

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৯:১৬, ৩১ জুলাই ২০২৩
দেশে ফিরলেন তামিম, তারপর যা জানা গেল
ছবি: সংগৃহীত

চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন তামিম। সেখানে গিয়ে মিলছে স্বস্তির খবর। কোমরের ব্যথার স্থায়ী সমাধান পেতে অস্ত্রোপচারের কথা থাকলেও,সে পথে হাঁটেননি টাইগার ওয়ানডে অধিনায়ক। অস্ত্রোপচার না করলেও কোমরের ডিস্কে তাকে ৫টি ইনজেকশন নিতে হয়েছে। এজন্য তামিমকে ১৪ দিনের বিশ্রামে থাকতে হচ্ছে। 

সোমবার বিকেল ৫টা ৪০ মিনিটে বাংলাদেশে এসে পৌঁছেছেন তামিম। এদিন দেশে ফিরে গণমাধ্যমের মুখোমুখি হননি তিনি। বিমানবন্দর থেকে বের হয়ে সোজা চলে যায় নিজ বাসায়। 

জানা গেছে, এখনই মাঠে নামা হচ্ছে তার। কোমরের ব্যথার স্থায়ী সমাধান পেতে অস্ত্রোপচারের কথা থাকলেও সেটি না করায় আপতত কোমরের ডিস্কে ৫টি ইনজেকশন দিয়ে সুস্থ থাকার চেষ্টা করছেন দেশ সেরা এই ওপেনার। যার দেশে ফিরে আপাতত ১৪ দিনের বিশ্রামে থাকতে হবে তাকে। এরপর ধীরে ধীরে অনুশীলনে ফিরবেন টাইগার এই ওয়ানডে অধিনায়ক।

এদিকে আজ থেকে মিরপুরে শুরু হয়েছে এশিয়া কাপ সামনে রেখে বাংলাদেশ জাতীয় দলের ফিটনেস ক্যাম্প। এরপর ৫-৬ আগস্টের মধ্যে ২১-২২ জনের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করার কথা নির্বাচকদের। 

এদিকে আগামী দুই-এক দিনের মধ্যে ক্রিকেট বোর্ডের সঙ্গে জরুরি আলোচনার কথা রয়েছে তামিমের। সেখানেই নিজের ভবিষ্যৎ নিয়ে আলাপ করবেন তিনি। 
 

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!