আজকের ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক খেলে দুই দলই। তবে প্রথমার্ধে গোলের দেখা পায়নি কেউই। দ্বিতীর্য়াধে খেলায় কিছুটা পরিবর্তন আনেন বার্সার কোচ জাভি। সুফলও পেতে বেশিক্ষণ সময় লাগেনি দলটির। খেলার ৫৫ মিনিটে কর্নার থেকে গোল করে বার্সাকে এগিয়ে দেন ফাতি।
অন্যদিকে পিছিয়ে পড়ে সমতা ফেরানোর চেষ্টা করেছে ইতালিয়ান ক্লাব এসি মিলান। কিন্তু ফরোয়ার্ডদের ব্যর্থতায় গোলের দেখা পায়নি ক্লাবটি। শেষ পর্যন্ত আর গোল না হওয়ায় ১-০ স্কোরলাইন রেখে মাঠ ছাড়ে দুই দলই।
.png)
যুক্তরাষ্ট্রে বার্সেলোনার প্রাক-মৌসুম ম্যাচ শেষ হলেও আগামী ৮ আগস্ট ইংলিশ ক্লাব টটেনহ্যামের বিপক্ষে প্রাক-মৌসুমের শেষ ম্যাচটি খেলবে স্প্যানিশ জয়ান্টরা। এরপর আগামী ১৩ আগস্ট গেতাফের বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৩-২৪ লা লিগার নতুন মৌসুম শুরু করবে বার্সালোনা।
এ দিকে প্রাক-মৌসুমে ভালো কাটেনি ইতালিয়ান ক্লাব এসি মিলানের। প্রথম ম্যাচে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের বিপক্ষে ৩-২ গোলে হারের পর, নিজ দেশের ক্লাব জুভেন্তাসের কাছেও হেরেছে দলটি। আজ হারল বার্সেলোনার বিপক্ষে। হার দিয়ে প্রাক-মৌসুমের মিশন শেষ এসি মিলান।